ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় সম্ভাবনা
আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫। সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মেলায় তৈরি পোশাক, বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্সসহ নানা পণ্য প্রদর্শিত হবে। আঞ্চলিক বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিই এ মেলার মূল লক্ষ্য।

মেলার আয়োজন করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই), সহযোগিতায় রয়েছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসসিসিআই মহাসচিব জুলফিকার আলী ভাট বলেন, মেলাটি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত জ্ঞান বিনিময়, আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বড় ভূমিকা রাখবে। তিনি আরও জানান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান এবারে অংশ নিচ্ছে।

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, বস্ত্র, ঔষধ, কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার সক্ষমতা এই মেলার মাধ্যমে প্রতিফলিত হবে। একই সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সংস্কৃতিও এতে উঠে আসবে।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু