ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সকালে যেসব কাজ শরীরের মেদ ঝরাতে সাহায্য করবে

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১০:৪১

সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের জন্যও নারী-পুরুষ উভয়েই ভাবেন ওজন কমাবেন। তাই ওজন ঝরানোর জন্য কী খাবেন আর কী করবেন, এ নিয়ে অনেকের চিন্তার শেষ নেই।

ওজন কমানোর জন্য কেউ কেউ এমন কিছু অভ্যাস গড়ে তোলেন, যেগুলো বাইরে থেকে স্বাস্থ্যকর মনে হলেও আসলে শরীরের ক্ষতি করে। বিশেষ করে না খেয়ে ওজন কমানোর চেষ্টা, অতিরিক্ত প্রোটিন বার খাওয়া, বা প্যাকেটজাত ফলের রস পান—এসব অভ্যাস আমাদের ধারণার বিপরীত প্রভাব ফেলতে পারে শরীরে।

বিশেষজ্ঞদের মতে, প্রক্রিয়াজাত বা সরল কার্বোহাইড্রেট জাতীয় খাবারের বদলে ফাইবার সমৃদ্ধ খাবার সব সময়ই খাওয়া ভালো। ওজন কমানোর আর একটি গুরত্বপূর্ণ শর্ত হলো পর্যাপ্ত ঘুম। ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। এছাড়া মেদ ঝারানোর জন্য শরীরচর্চা বা হাঁটহাটির কোনো বিকল্প হয় না। একইসঙ্গে দরকার কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন, খনিজ রয়েছে এমন খাবারের সঠিক সমন্বয়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘুম থেকে ওঠার পর ৫টি কাজ করলে মেদ ঝরার প্রক্রিয়া দ্রুত হয়। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

দারচিনি চা

পানিতে দারচিনি ফুটিয়ে ভেষজ চা হিসেবে খান অনেকেই। পুষ্টিবিদদের মতে, দারচিনির চা খুব ভালো ‘ডিটক্স’ পানীয়। অর্থাৎ এই চা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। দারচিনি মেদ ঝরাতেও সাহায্য করে। প্রতিদিন সকালে দারচিনি দেয়া চা খেলে হজমশক্তি বাড়ে।

চিয়া

ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এবং খনিজে পূর্ণ চিয়াবীজ ভিজিয়ে খাওয়াও খুবই ভালো। পুষ্টিবিদদের মতে, টক দইয়ের সঙ্গে ভেজানো চিয়াবীজ খেলে পেটও ভরবে আবার রক্তে শর্করার মাত্রাও বশে থাকবে। চিয়াবীজে খাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কফি

প্রোটিন সমৃদ্ধ খাবার শেষে এক কাপ কফি খাওয়া যেতে পারে। এতে মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় থাকলে এই কর্টিসল হরমোনের ক্ষরণ হয় সবচেয়ে বেশি। এই হরমোন শরীরের নানা রোগের পাশাপাশি ওজন বৃদ্ধিরও কারণ হতে পারে। কফি এই হরমোনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

চিনি এবং শর্করা

চিনি এবং ময়দা জাতীয় খাবার শরীরের জন্য ভালো নয়। এগুলো ওজন বৃদ্ধির অন্যতম কারণ। খাওয়ার সময় এই জিনিসগুলো এড়িয়ে চলা দরকার।

হাঁটাহাঁটি

ওজন কমানোর জন্য হাঁটাহাঁটি করা ভালো। হালকা রোদে ১০ মিনিটের মতো হাঁটা খুবই উপকারী। মেদ ঝরানোর জন্য তা খুব জরুরি। হাঁটলে মাংসেপশি সবল হয়। হার্টও ভালো থাকে। রোদের সংস্পর্শে ভিটামিন ডি তৈরি হয় ত্বকে।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু