ই-পেপার মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

জেনে নিন বজ্রপাতের সময় গোসল কতটা ঝুঁকিপূর্ণ

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৬:২১

দেশজুড়ে বাড়ছে বজ্রপাত জনিত দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। প্রাকৃতিক এই বিপর্যয় ঘিরে অনেকের মধ্যেই আছে নানা ভ্রান্ত ধারণা। অনেকেই মনে করেন, ঘরের ভেতরে থাকলেই বজ্রপাতের সময় পুরোপুরি নিরাপদ থাকা যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকলেও পানির সংস্পর্শে থাকা কার্যক্রম যেমন গোসল, থালা-বাসন ধোয়া, রান্না ইত্যাদি প্রাণঘাতী হতে পারে। এর কারণ হলো, বজ্রপাত যদি কোনো ভবনে আঘাত করে, তাহলে সেই বিদ্যুৎ ধাতব পাইপ বা ইলেকট্রিক লাইন বেয়ে পানির লাইনে ছড়িয়ে পড়তে পারে। এমনকি আধুনিক প্লাস্টিক পাইপ ব্যবহৃত হলেও, নিকটবর্তী বৈদ্যুতিক সংযোগ থাকলে ঝুঁকি একেবারে এড়িয়ে যাওয়া যায় না।

বজ্রপাতের সময় এড়িয়ে চলুন যেসব কাজ:

. গোসল করা ও বাথটাবে থাকা

. থালা-বাসন ধোয়া ও রান্নার কাজ করা

. টিভি, কম্পিউটার বা চার্জে থাকা যন্ত্র ব্যবহার

. তারযুক্ত (ল্যান্ড) ফোন ব্যবহার

. জানালা বা দরজার পাশে দাঁড়ানো

. গাছের নিচে দাঁড়ানো বা কংক্রিট দেয়ালে হেলান দেওয়া

. পুকুর, নদী বা সমুদ্রের পাশে অবস্থান করা

নিরাপদ থাকতে যা করবেন:

. ঝড় শুরু হলে দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিন

. ঘরে না থাকলে গাড়িতে আশ্রয় নিতে পারেন, জানালা-দরজা বন্ধ রাখুন

. শেষ বজ্রপাতের শব্দ শোনার কমপক্ষে ৩০ মিনিট পর পর্যন্ত ঘরে অবস্থান করুন

. বাইরে থাকলে ধাতব বস্তু বা গাছ থেকে দূরে সরে যান

. নিরাপদ জায়গা না পেলে, পায়ের পাতাকে একসঙ্গে রেখে, কান ঢেকে, মাথা নিচু করে বলের মতো বসে থাকুন

বজ্রপাতে কেউ আক্রান্ত হলে করণীয়:

. আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনুন

. দ্রুত চিকিৎসা সহায়তার জন্য নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন

. যদি ব্যক্তি নিঃশ্বাস না নেয় বা হার্টবিট না থাকে, তবে সিপিআর

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি থাকলে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রকৃতির এই বিপদের মুখে ভয় নয়, চাই সতর্কতা ও সঠিক তথ্য।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু