ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আমার বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়। এতে থাকা প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। যারা প্রায়ই পেট ভারি বা অস্বস্তিতে ভোগেন, তাদের জন্য কমলা হতে পারে সহজ সমাধান। কারণ কমলার ভেতরে প্রচুর পরিমাণে পানি থাকে। প্রতিদিন একটি বা দুটি কমলা শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে। বিশেষ করে গরমের সময়। এতে শরীর থাকে চাঙা ও কর্মক্ষম।

সেই সঙ্গে মানসিক চাপ কমাতে পারে কমলা। কারণ প্রাকৃতিক উপাদান মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। ভিটামিন ‘সি’ স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে মন থাকে ফুরফুরে। কর্মব্যস্ত জীবনে প্রতিদিন একটি কমলা মানসিক স্বস্তিও দিতে পারে। আবার চোখের স্বাস্থ্যের জন্য ভালো কমলা। কমলায় থাকা ভিটামিন ‘এ’ ও অ্যান্টি-অক্সিডেন্ট চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করা মানুষদের জন্য কমলা হতে পারে চোখের জন্য উপকারী একটি ফল।

আর সে কারণে আপনার শরীরের ওজন কমানো কিংবা নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে কমলা। কারণ কম ক্যালোরি, বেশি আঁশ ও প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ হচ্ছে কমলা। এ ফলটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে এবং খিদে কমায়। এর পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া সচল রেখে চর্বি জমার প্রবণতাও কমাতে বড় ভূমিকা রাখে। তাই স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি করে কমলা খান। আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়ক হবে। কমলা কম ক্যালরিযুক্ত হলেও এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও পানি। এটি দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার ডায়েটে কমলা তাই একটি আদর্শ ফল।

আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমলার জুড়ি মেলা ভার। কারণ কমলা ভিটামিন ‘সি’-এর অন্যতম প্রধান উৎস। এই ভিটামিন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত কমলা খেলে সর্দি-কাশি, জ্বর কিংবা মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমে যায়। বিশেষ করে আবহাওয়া বদলের সময় কমলা হতে পারে প্রাকৃতিক প্রতিরক্ষাকবচ।

শুধু তাই নয়, আপনার ত্বক রাখে উজ্জ্বল ও সতেজ। কারণ কমলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান, উজ্জ্বল এবং বয়সের ছাপ পড়ে দেরিতে। নিয়মিত কমলা খেলে ত্বকের শুষ্কতা কমে, ব্রণ ও দাগছোপের সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে। আর কমলায় থাকা ফাইবার, পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে কমে আসে।

আমার বার্তা/জেএইচ

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

ক্যান্সার মূলত এমন একটি রোগ যেখানে অস্বাভাবিক কোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শরীরের বিভিন্ন

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

লেবুর পানিতে স্বাভাবিকভাবেই ক্যালোরির পরিমাণ কম, ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর চর্বি

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

বিশেষ আয়োজনে কাবাব তো থাকেই। সেই কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি

এই সময়ে হার্ট ভালো রাখতে কী খাবেন

তাপমাত্রা কমে গেলে আমাদের জীবনযাপনের ধরন বদলে যেতে থাকে। আমরা একটু কম নড়াচড়া করি, ভারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

আজ নীলফামারীতে আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা