ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জনপ্রিয় মিমিক্রি শিল্পী কালাভাবন নাভাসের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৫, ১৩:৫০

খ্যাতিমান মালয়ালম অভিনেতা ও জনপ্রিয় মিমিক্রি শিল্পী কালাভাবন নাভাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

টাইমস অব ইন্ডিয়া শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কেরালার কোচির চোট্টানিক্কারার একটি হোটেল কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই এই অভিনেতার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে শনিবার (২ আগস্ট) তার ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, মালয়ালম সিনেমা ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলেই অবস্থান করছিলেন নাভাস।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় চেক আউট করে বাড়ি ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ে রিসেপশনে না যাওয়ায় হোটেল কর্মচারী ও শুটিং ইউনিটের সদস্যরা তার রুমে যান। দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারা। খবর পেয়ে পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে তখন আর কিছুই করার ছিল না। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে কোনো ধরনের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কালাভাবন নাভাস ছিলেন দক্ষিণ ভারতের বিনোদন জগতের এক উজ্জ্বল নাম। মঞ্চনাটক, সিনেমা ও টেলিভিশনে সমান দক্ষতায় কাজ করে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন একজন প্রতিভাবান শিল্পী হিসেবে। তার অভিনয়জীবনের শুরু ১৯৯৫ সালে ‘চৈথন্যম’ সিনেমার মাধ্যমে। এরপর একে একে ‘জুনিয়র ম্যানড্রেক’, ‘মীনাক্ষী কল্যাণম’, ‘ভেট্টম’, ‘চট্টম্বিনাদু’, ‘এবিসিডি’, ‘মেরা নাম শাজি’, ‘ডিটেকটিভ উজ্জ্বলান’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

তবে শুধু সিনেমা নয়, মিমিক্রির মাধ্যমে মঞ্চে তার উপস্থিতিও দর্শকদের মনে রেখাপাত করে। 'কালাভাবন' মিমিক্রি দলের হয়ে তিনি দীর্ঘদিন মঞ্চ মাতিয়েছেন। এই দলে তার ভাই নিয়াস বাকারও ছিলেন, যিনি নিজেও একজন সফল মিমিক্রি শিল্পী ও অভিনেতা। পারিবারিক জীবনেও শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে উঠেছিলেন নাভাস। তার বাবা আবুবকর একজন খ্যাতনামা মঞ্চ অভিনেতা ছিলেন। স্ত্রী রেহনা নাভাসও একজন অভিনেত্রী। ২০০২ সালে তাদের বিয়ে হয়।

একাধারে কমেডিয়ান, মিমিক্রি শিল্পী ও অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় এই মানুষটির আকস্মিক মৃত্যুতে শোকাহত কেরালার শিল্পাঙ্গন। বহু ভক্ত ও সহকর্মী সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। তার মৃত্যু শুধু মালয়ালম চলচ্চিত্রের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমার বার্তা/এল/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম