ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

এশিয়া কাপ দেখতে না পাওয়ার সম্ভাবনা পাকিস্তানের অধিবাসীদের

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৫, ১৭:৩৬

বেশ নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো জটিলতা শেষ হয়নি। এবার নিজ দেশে খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। যে সমস্যা না মিটলে পাকিস্তানের দর্শকরা হয়তো নিজ দেশে থেকে এশিয়া কাপ উপভোগ করতে পারবেন না।

মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর চাপ তৈরি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।

এত দিন পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হতো। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পিসিবির একটি সূত্র বলেছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে।

অর্থাৎ, পাকিস্তানের সব চ্যানেল মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপ সম্প্রচার করতে হবে। না হলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। আর এমনটা হলে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।

সম্প্রচারকারীদের এই দাবি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে। সূত্রটি বলেছে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।

তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু জানায়নি। শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পেহেলগামে দুর্বৃত্তদের হামলা এবং পরবর্তী দুই দেশের সামরিক যুদ্ধ সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বড় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে আবেদন করেছিল। তবুও এশিয়া কাপে তাদের এক গ্রুপে রাখা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সেই ম্যাচ হওয়ার কথা।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু