ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৯:১০

একটু উন্নত জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা সুরুজ কাজী (৩২)। পরে তিনি রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। অবশেষে যুদ্ধক্ষেত্রেই নিহত হয়েছেন তিনি।

তিনদিন আগে মারা গেলেও বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি জানতে পারে তার পরিবার। নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে রাশিয়ায় যান সুরুজ কাজী। সেখানে বিভিন্ন কাজ করার পর একপর্যায়ে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হন। যুদ্ধে তিনদিন আগে মারা গেলেও বৃহস্পতিবার দুপুরে রাশিয়ায় থাকা পরিচিত একজনের মাধ্যমে খবর পায় তার পরিবার।

নিহতের আত্মীয় রহমত আলী বলেন, ‌‘সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিল সুরুজ। কে জানতো যুদ্ধেই তার প্রাণ চলে যাবে! আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।’

নিহতের প্রতিবেশী রবিন বলেন, ‘সুরুজ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। পরিবারের জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।’

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‌‘নিহতের ঘটনা আমার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। এখন এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। মরদেহ আনার বিষয়ে নিহতদের পরিবার সহযোগিতা চাইলে তাদের সহযোগিতা করা হবে।’

আমার বার্তা/এমই

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী