ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৩:০১
আপডেট  : ২১ মে ২০২৬, ১৩:০৪

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের মেধাবী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রামিসার বাসার সামনে থেকে মিরপুর এ এইচ মডেল স্কুলের ব্যানারে শুরু হওয়া মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের অধিকাংশই ছিল ৮ থেকে ১০ বছর বয়সী শিশু। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাদের হাতে বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকরা বলেন, রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি দায় স্বীকার করেছেন বলেও দাবি করেন তারা। এরপরও দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা রাজপথে নেমেছেন।

মিরপুর এ এইচ মডেল স্কুলের এক শিক্ষক বলেন, পপুলার মডেল স্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় আমরা সংহতি জানাতে এসেছি। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সে জন্য খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বিচার দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং অনেকেই সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাবেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তির দাবি জানাই। এ ছাড়া দেশের ৬৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এই ঘটনার বিচার দাবি করছে।

বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকরাও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এলাকায় আগেও একাধিক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার দেখা যায় না।

মানববন্ধন ও মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার ২ ছাত্র

“রাশিয়ান হাউস ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্টের আয়োজন”

রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান ও

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (১২ জুন) রাজধানীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী