ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

সেমিনারে বক্তারা
জ. ই. বুলবুল :
২১ মে ২০২৬, ১১:১১
আপডেট  : ২১ মে ২০২৬, ১১:৪২

ফসল উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে খাল খননের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন কৃষিবিদ ও কৃষি কর্মকর্তারা। তাদের মতে, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হয়। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে এবং এক ফসলি জমি দুই বা তিন ফসলি জমিতে রূপ নেয়। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।

বুধবার কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে আয়োজিত ‘টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে খাল খননের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মসীহুর রহমান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও খাল খননের ওপর গুরুত্ব দিয়েছেন।

এই কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লার সরেজমিন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. আরিফ হোসেন।

সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া, পার্টনার প্রোগ্রামের কুমিল্লা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো. সারোয়ার জামান, অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান ও জুয়েল সরকার, দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার এবং লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন।

অনুষ্ঠানে ‘কৃষিকথা’ ম্যাগাজিনের প্রচারে অবদান রাখায় চারজনকে সম্মাননা দেওয়া হয়। যুগ্মভাবে প্রথম হন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় ও কসবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার।

দ্বিতীয় হন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন এবং তৃতীয় হন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিণা আক্তার।

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলে

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্য ও তুষস্কের পর এবার আগ্রহের

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন, নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী