ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

আমার বার্তা অনলাইন
২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নির্বাচনী এলাকায় ফিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।

নেতাকর্মীদের উদ্দেশে এমপি ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে এসেছেন। দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শান্তিপ্রিয় এ দুই উপজেলায় কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে না। সবাই যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে একই দিন দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের সভাকক্ষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন তিনি। সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা দেওয়া হয়।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীরা এ সহায়তা পান।

চেক বিতরণকালে এমপি ফয়সল বলেন, অসুস্থতা একটি পরিবারের জন্য বড় আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘আমরাই বাংলাদেশ’ উপস্থাপনা করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক সালাম মাহমুদ। প্রতি মাসের

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

ফেনী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

আত্মার শান্তি

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’