ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৮:১৮

মাদরাসায় দীর্ঘদিন দীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি স্পষ্ট করেছেন, তার বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তার অনুসারীদের কিছু বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কেউ কেউ এটিকে সামগ্রিক তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি ও বিতর্ক এড়াতে পরবর্তী সময়ে জরুরি বার্তায় নিজের বক্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করেন তিনি।

দরসে দেওয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাদের মনে রাখা উচিত, মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ।

মাদরাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে। দীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে মূল্যবান সময় ব্যয় করার পরামর্শও দেন তিনি।

পরবর্তী জরুরি বার্তায় মুফতি নোমানী বলেন, তার বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। অথচ বক্তব্যের মূল উদ্দেশ্য মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা এবং তার অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। দারুল উলুম দেওবন্দ কখনো সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা করেনি।

জরুরি বার্তায় তিনি দাবি করেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ৫০ জনের বেশি সদস্যের একটি জামাত দারুল উলুম দেওবন্দে আসে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।

মুফতি নোমানী আরও বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের কিছু চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ যে আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের সঙ্গে বাইআতের বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন মুফতি নোমানী।

মাওলানা সাদের কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না—এমন ধারণা প্রচার করা গ্রহণযোগ্য নয়। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে প্রচার করাকেও আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি।

মুফতি নোমানীর মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।

এ অবস্থায় প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে মাদরাসার দায়িত্বশীল, মুহতামিম ও শিক্ষকদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

মুফতি নোমানী বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল। কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয়। বিশেষ করে তার বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরও দাবি করেন, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত প্রলম্বিত হয়েছে। আর এই পাল্লার মধ্যে ইউরোপের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে স্থানীয় ফিলিস্তিনি জনগণের অত্যাচার-নিপীড়নের ঘটনাকে ‘ইহুদি

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) ওরফে

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

উপমহাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

আত্মার শান্তি

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী