
টানা ৯ দফা পতনের পর অবশেষে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। দেশের বাজারে এবার ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকঅর হয়েছে এই দর।

