ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গা ইস্যু

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

মাহমুদুল হক আনসারী
২২ নভেম্বর ২০২৬, ১৮:২৯

নেদারল্যান্ডসের দ্য হেগ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এক যুগান্তকারী ও ঐতিহাসিক রায়ে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, মিয়ানমার সরকার দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। দীর্ঘ আইনি লড়াই, অজস্র তথ্য-উপাত্ত এবং ভুক্তভোগীদের মর্মান্তিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারকদের এই রায়ের মাধ্যমে বিশ্ববাসীর সামনে মিয়ানমার জান্তা সরকারের দীর্ঘদিনের বানোয়াট ও মিথ্যা দাবির মুখোশ উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে এই রায় কেবল একটি আইনি মাইলফলকই নয়, বরং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিবেকের এক জোরালো অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নৃশংস দমনপীড়নের মুখে প্রাণ বাঁচাতে প্রায় আট লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সে সময়কার সেই নারকীয় হত্যাযজ্ঞ, নির্বিচারে অগ্নিসংযোগ, ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের নির্মম চিত্র বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল। বাংলাদেশ সরকার চরম মানবিক সংকট সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে আসলেও, আইসিজে-র এই আনুষ্ঠানিক রায়ের ফলে নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথ এক ধাপ এগিয়ে গেল এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আইনি ভিত্তি আরও সুদৃঢ় হলো।

আইসিজে-র এই পর্যবেক্ষণে বলা হয়েছে যে, মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে নির্মূল করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ চালিয়েছিল। আদালতের বিচারকবৃন্দের এই রায়ের ফলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মিয়ানমার রাষ্ট্র হিসেবে চরম অপরাধের দায়ে অভিযুক্ত হলো। এর আগে বিভিন্ন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও, আদালত এবার মূল বিচারিক পর্যবেক্ষণে গণহত্যার বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত করেছে। এই রায় কেবল মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করায়নি, বরং বিশ্বজুড়ে চলমান অন্যান্য জাতিগত নিধন ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধেও একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

এই ঐতিহাসিক রায়ের পর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, এটি মূলত রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পথে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই নৃশংসতার সঠিক বিচার দাবি করে আসছে। আইসিজে-র এই রায়ের মাধ্যমে এখন বিশ্ব সম্প্রদায়ের ওপর নৈতিক ও আইনি চাপ আরও বহুগুণ বৃদ্ধি পেল, যাতে তারা মিয়ানমার সরকারের ওপর কার্যকর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে। তাছাড়া, এই রায় মিয়ানমারের সামরিক জান্তার ওপর বৈশ্বিক কূটনৈতিক চাপ সৃষ্টি করতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

দ্য হেগ আদালতের এই রায় কেবল মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য একটি সান্ত্বনা নয়, বরং এটি সমগ্র মানবজাতির অধিকার সুরক্ষার এক বিরাট জয়। তবে আইনি লড়াইয়ের এই বিজয় যেন কেবল কাগজের পাতাতেই সীমাবদ্ধ না থাকে, সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ দৃষ্টি রাখতে হবে। অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইনে ফিরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বিশ্ববিবেককে জাগিয়ে রাখতে এই রায়ের বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

সম্প্রতি জাতিসংঘের ৮১তম ভাষণে বাংলাদেশের মাননীয় প্রধাণমন্ত্রি তারেক রহমান রোহিঙ্গা সংকটের সমাধান চাইলেন। বাংলাদেশের জন্য উদ্বেগ উৎকণ্ঠা রোহিঙ্গা সংকটকে তিনি বিশ্ব নেতৃবৃন্দের নজরে আনতে জোরালোভাবে উপস্থাপন করেছেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণ আশান্বিত হয়েছেন।

বাংলাদেশ ১৩ লাখের বেশি রোহিঙ্গার ভার বইছে সীমান্ত জেলা কক্সবাজারে। এ নিয়ে স্থানীয় জনগণের মাঝেও বাড়ছে ক্ষোভ। কিন্তু কবে ফিরবে রোহিঙ্গারা, কবে হবে এ সংকটের সমাধান; তা নিয়ে শিগগিরই কোন আশার সম্ভাবনা দেখছেনা বাংলাদেশ।

বাংলাদেশের স্বাধীনতার পর রোহিঙ্গা সমস্যার প্রথম শুরু হয় ১৯৭৮-৭৯ সালে। সেসময় প্রায় ২ লাখ ৩২ হাজার জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে মিয়ানমার (তৎকালীন বার্মা) সরকারের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে এ সকল রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা সম্ভব হলেও ১৯৮২ সালে সেদেশের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করার পর পুনরায় রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। এরপর ব্যাপকভাবে রোহিঙ্গা আগমন শুরু হয় ১৯৯১-৯২ সালে। সেসময় ২ লাখ ৫০ হাজার ৮৭৭ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরমধ্যে ২ লাখ ৩৭ হাজার ৫৯৯ জন রোহিঙ্গাকে জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাবাসন করা সম্ভব হলেও ২০০৫ সালের ২৮ জুলাইয়ের পর থেকে প্রত্যাবাসন বন্ধ থাকায় বাকী ১৩ হাজার ২৭৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আর ফেরত নেয়া হয়নি। আর আটকে পড়া এসব রোহিঙ্গা শরণার্থী এখন বংশবৃদ্ধির মাধ্যমে প্রায় অর্ধলাখে উন্নীত হয়েছে। এরা এখন উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাস করছে। এরপর ২০১২ সালের সামপ্রদায়িক দাঙ্গায় লক্ষাধিক রোহিঙ্গা এবং ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে ৮ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নেয়। গত ২ বছর ধরে বিদ্রোহী আরকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত বৃদ্ধির পর আরো লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়া-টেকনাফের ক্যাম্পসমূহে এবং আশপাশে বসবাস করছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। প্রায় ১০ হাজার একর বনাঞ্চল ধ্বংস করে তাদের জন্য বানানো হয়েছে আশ্রয় কেন্দ্র।

কিন্তু কবে ফিরবে রোহিঙ্গারা, কবে হবে এ সংকটের সমাধান; তা নিয়ে শিগগিরই কোন আশার আলো দেখছেন না স্থানীয়রা। যদিও অন্তর্বর্তিকালীন সরকারের সময়ে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের সাথে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ উখিয়ার কুতুপালংস্থ রোহিঙ্গা শিবির পরিদর্শন করে লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতার করার সময় তাদের আগামীর ঈদ নিজ দেশে উদযাপনের আশ্বাস দিয়েছিলেন।

মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে আরাকান আর্মির সাথে আলোচনা ছাড়া কেবল মিয়ানমার সরকারের সাথে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান আশা করা যায় না। আরাকান আর্মির উচিত হবে আরাকানের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠীর সাথে তাদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া।

রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কমতি নেই। বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার প্রধান, নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের বিচক্ষণ কূটনৈতিক তৎপরতায় সফলতা জনগণ দেখতে পায়নি। মিয়ানমারের পক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা উদ্ভাস্তকে ফেরত নিতে আগ্রহের কথা শুনানো হয়েছিল । তালিকাভূক্ত ১ লাখ ৮০ হাজারের বাইর্ওে আরো ৮০ হাজার রোহিঙ্গার তালিকা পরিক্ষা নিরিক্ষা করার কথা জানিয়েছিল মিয়ানমার সরকার। রোহিঙ্গা উদ্ভাস্তদের তাদের দেশে সস্বম্মানে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার ঘাটতি ছিল কখনো ছিল না। ড. মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে যথাযথ ভাবে চেষ্টা করেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবর্তনের সফলতা দেখতে চায় দেশবাসী।

রোহিঙ্গাদের মধ্যে আন্ত কোন্দল বাড়ছে। তাদের মধ্যে বিভিন্ন গ্রুপের সৃষ্টি। সন্ত্রাস অপহরণ নারী শিশু পাচার অহরহ ঘটছে। বাংলাদেশে উদ্ভাস্তু হিসেবে তারা অবস্থান করছে। এদেশের সরকার ও জনগণ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও বর্তমানে এ অঞ্চলের জন্য তারা বিষফোঁড়া হিসেবে দেখা দিচ্ছে। চট্টগ্রামসহ সারা দেশে তারা নানা ভাবে ঢুকে পড়ছে। বাংলাদেশের এন আইডি, জন্মনিবন্ধন বিভিন্নভাবে কৌশল করে সংগ্রহ করছে। মোটা অংকের অর্থ খরচ করে অবৈধ পথে পাসপোর্ট পর্যন্ত সংগ্রহ করার কথা নানা সূত্র থেকে শোনা যায়। এগুলো ব্যবহার করে স্থল, নৌ পথে বাংলাদেশের বাইরে পাড়ি জমানোর জন্য চেষ্টা করছে। সমুদ্র পথে নারী শিশু পাচার করছে। একটি সিন্ডিকেট শক্ত ভাবে তাদেরকে এসব পথে পাচার করছে। এ অঞ্চলের সব রকমের মাদকের পাচারের সাথে রোহিঙ্গারা নানা ভাবে সম্পৃক্ত হওয়ার কথা শোনা যায়।

তাদের কারণে মাদক নারী শিশুপাচার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দিন দিন তারা হিংস্র হয়ে উঠছে। তাদের কারণে বাংলাদেশী স্থানীয় নাগরিকগণ নানাভাবে দৈনন্দিন সমস্যার সম্মূখীন হচ্ছে। এ সব রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদক পাচারকারী গ্রুপের সাথে মায়ানমারসহ, আন্তর্জাতিক বিভিন্ন মহল এবং পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পর্কের কথা শোনা যায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৈৗমত্ব বিরোধী চক্রান্তে রোহিঙ্গাদের মধ্যে একটি গোষ্ঠী জড়িত থাকার যথেষ্ট আলোচনা হচ্ছে। তারা দেশের স্বাধীনতা স্বকীয়তা সার্বভৈৗমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ সব সন্ত্রাসীদের কতিপয় গোষ্ঠী মদদ দিচ্ছে বলেও শোনা যায়। এনজিও নামক অগণিত প্রতিষ্ঠান তাদের নিয়ে কাজ করছে। দেশ বিদেশ থেকে তারা তাদের নামে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আসছে। অনুদানের অর্থ তাদেরকে দেখিয়ে এসব প্রতিষ্ঠান ব্যবহার করছে। প্রতিষ্ঠানের মালিকগণ অনেকেই রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ। এগুলো সবকিছু বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছে সচেতন জনগণ।

তাদের মধ্যে নিরীহ রোহিঙ্গারা মায়ানমারে প্রত্যাবর্তন চাইলে ও কতিপয় রোহিঙ্গা লিডার ফেরত যেতে চায় না। প্রত্যাবর্তনবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদেরকে মদদ দিচ্ছে দেশী বিদেশী কতিপয় মহল। তাদের প্রত্যাবর্তন বাংলাদেশের জনগণ দ্রুততার মধ্যে চায়। তাদেরকে মায়ানমার সরকার পূর্ণ নাগরিক অধিকার দিয়ে তাদের নিজ নিজ ভূমিতে প্রত্যাবর্তন করুক সেটিই এদেশের জনগণ চায়।

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে যারা অবস্থান করছে অন্য দেশের প্রতিনিধিত্ব করছে, যারা তাদের কাছে গিয়ে সোহানুভুতি জানায় তাদেরকে বলবো, রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন। সেই জায়গায় সার্বিক সহযোগিতা করুন। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ভাবে প্রতিবেশী রাষ্ট্রদের নিয়ে নানা ভাবে দিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছে। তাদের বিষয়ে বাংলাদেশের পাশে থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অভ্যান্তরিন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে ভাবে আগ্রহ ও তৎপরতা সেই ধরনের তৎপরতা এদেশের জনগণ রোহিঙ্গা প্রত্যাবর্তনে দেখতে চায়।

একটি চক্র রোহিঙ্গাদের থেকে নারী ও শিশুদেরকে প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছে। উঁৎপেতে থাকা কতিপয় রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়ছে। কোনভাবেই তাদেরকে তাদের ক্যাম্পে রাখা সম্ভব হচ্ছে না। তারা কোন নির্দেশনা মানছে না। তাদের উশৃঙ্খল জীবনযাপন আইন না মানা, আনুগত্য না করা। বিভিন্নভাবে তারা এদেশের শৃঙ্খলা মানছে না। সেটি জনগণ দেখছে। ফলে দ্রুত তাদের প্রত্যাবর্তন ছাড়া অন্য বিকল্প নেই।

বর্তমানে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কূটনৈতিক তৎপরতার বৃদ্ধি লক্ষনীয়। কিন্তু মায়ানমারের সরকার আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হলেও বাস্তবে এ পর্যন্ত তারা একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। আন্তর্জাতিক দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকার বারবার চেষ্টা করছে। রোহিঙ্গাদেরকে আত্মমর্যাদার সাথে নাগরিক অধিকার প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে সে দেশে ফেরত পাঠানোর চেষ্টায় আছে। কিন্তু সেটি মোটেও সফল হচ্ছে না।

ক্ষমতার দ্বন্দ্বে তাদের মধ্যে আন্তঃকোন্দল ছড়িয়ে পড়ছে। একে অপরকে হত্যা করছে, তারা বেপরোয়া হচ্ছে। বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছে বিশ্লেষকগণ। এই সন্ত্রাসের সাথে এক শ্রেণির এনজিও সেবা সংস্থা জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ শুনা যায়।

রোহিঙ্গাদের জন্য হাজার হাজার কোটি টা ঠিকমতো তাদের পেছনে খরচ করছে না এমন এনজিও সেখানে কাজ করছে সেটাও নানা সূত্র বলছে। তাদের জন্য প্রাপ্ত অর্থ নানাভাবে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আত্মসাৎ করছে। নানাভাবে তারা সেটা অন্যখানে ব্যয় করছে অন্য কাজে ব্যায় করছে। ইচ্ছে মতো তারা তা ব্যায় করছে। যে উদ্দেশ্যে যে সব দেশ তাদের জন্য অর্থ পাঠায় সে অর্থ সেখানে যথাযথভাবে ব্যয় করছে না। দীর্ঘসময় থেকে রোহিঙ্গাদের নিয়ে বিশাল একটি বাণিজ্য বাংলাদেশে চলছে। বৈধ অবৈধভাবে অনেক ধরনের সংস্থা এখানে রোহিঙ্গাদেরকে সাইনবোর্ড বানিয়ে কাজ করছে। বাস্তবে রোহিঙ্গারা বেঁচে থাকলেও তাদের বক্তব্য হলো আত্মমর্যদাহীন অবস্থায় তারা সেখানে আছে। অনেক রোহিঙ্গাদের বক্তব্য জানা যায় তারা পূর্ণ নাগরিক অধিকার নিয়ে মায়ানমারে তাদের নিজ বাড়ি ভিটায় ফিরে যেতে চায়। কিন্তু বাংলাদেশ সরকার আপ্রাণ আন্তরিকভাবে চেষ্টা করলেও বাস্তবায়িত হচ্ছে না। আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যেটি করা দরকার, যা করা দরকার তা এখনো হচ্ছে না। ফলে তারা আজকে বেপরোয়া উশৃঙ্খল। কারো নিয়ম-নীতি তারা মানছে না।

আন্তঃকোন্দলে তারা বিভক্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রির রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের ভাষণে জনগণ আশার আলো দেখতে চায়।

এবার আশা করা যায়, আন্তর্জাতিক আদালতের রায় যত দ্রুত সম্ভব বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার কূটনৈতিক চাপ তৈরি করে মিয়ানমারকে রোহিঙ্গা নাগরিকদের স্বসম্মানে ফিরিয়ে নিতে সফলতা প্রত্যাশা করছে বিশ্ববাসী।

লেখক : সংগঠক, গবেষক ও কলামিস্ট

তারিখ: ২০.১১.২০২৬

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

নেদারল্যান্ডসের দ্য হেগ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এক যুগান্তকারী ও ঐতিহাসিক রায়ে স্পষ্টভাবে ঘোষণা

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ জমাদিউস সানি ১৪৪৮।

১৮ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ জমাদিউস সানি ১৪৪৮।

১৭ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ জমাদিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার