ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আমার বার্তা অনলাইন
২১ নভেম্বর ২০২৬, ১৮:৩১

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা যতদিন থাকবে, ততদিন ইসলাম টিকে থাকবে। আর ইসলাম টিকে থাকলে এই পৃথিবীও টিকে থাকবে। তাই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক পর্যায় থেকে সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের কাপাসিয়ার দেওনা মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের উলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমি মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদরাসার শিক্ষক ও আলেম-উলামারা অংশ নেন।

দেওনা পীর বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি। একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিশ্চিত করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ইসলামের বিষয়ে দেশের সব আলেম-উলামা ঐক্যবদ্ধ। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইসলামের মৌলিক আদর্শ ও মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা গোলাম আম্বিয়া, মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা জাকারিয়া ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা ও শিক্ষকরা।

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রায়, রোহিঙ্গারা সেজদায় 

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

রাতে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা