ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৬, ১৩:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এই ঘটনার প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। তখন বাড়িতে ছিলেন তার বাবা-মা। সাদিকের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। ঘরের ভেতরে আগুন ছড়ানোর আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলেন, ফলে বড় ক্ষতি এড়ানো গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২২ নভেম্বর এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ডাকসু ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আওয়ামী ফ্যাসিস্টদের এই বর্বর তাণ্ডবতা, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে বলেন, ‘অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।’

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। আমরা সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে। আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইসলামী

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাবিলা করবে বলে

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়’।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মজলুম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত