ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

আমার বার্তা অনলাইন
২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৫
আপডেট  : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৩৯

জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে স্পিকার কানাইঘাট উপজেলার সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে শায়িত শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। পরে জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং জকিগঞ্জ উপজেলা সদরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ ৫৫ বছর পর সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত এলাকায় তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নতুন করে আলোচনায় আসছে।

বিশেষ করে ১৯৭১ সালের ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশগ্রহণ করেন। তাঁর চোখের সামনেই শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তাঁকে এই মাটিতেই সমাহিত করা হয়।

এদিকে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদেও তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবি জানান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধের বিষয়টিও তুলে ধরেন।

এবার স্পিকারকে সরাসরি এসব স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের বিষয়টি আরও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্পিকারের সফরকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

স্পিকারের সফর ঘিরে সিলেটে প্রস্তুতি সভা : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সিলেট জেলা সফর বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি।

সভায় সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ সিলেট বিভাগের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপিসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৯টায় স্পিকার ও বিশেষ অতিথিরা হেলিকপ্টারযোগে সংসদ ভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় জকিগঞ্জের নির্ধারিত হেলিপ্যাডে অবতরণের পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, স্পিকারের এই সফরের মধ্য দিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ, জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি এবং এলাকার দীর্ঘদিনের উন্নয়ন-সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি সংগীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রায়, রোহিঙ্গারা সেজদায় 

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

রাতে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা