ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৪:১৯

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।

এর আগে গতকাল (১৯ নভেম্বর) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।

এর আগে ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

কয়েক দশকের অভাবনীয় সাফল্যের পর অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। ব্যাংক খাতের ভঙ্গুর দশা, বৈশ্বিক জ্বালানি

মুরগি ও মাছের দামে কিছুটা স্বস্তি, বাজারভেদে গরু-খাসির দামে পার্থক্য

গত কয়েক সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি এবং কয়েক ধরনের মাছের দামে

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমে গেছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরু ও পরিচালনায় সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ভোটার তালিকা সংশোধনে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে ভারত: মার্কিন কমিশন

মুরগি ও মাছের দামে কিছুটা স্বস্তি, বাজারভেদে গরু-খাসির দামে পার্থক্য

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ