
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ছিল ১৫৫, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ৯ নম্বরে আছে ঢাকা।
আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে, ২৭২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের মুম্বাই শহর এবং ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

