ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের রিয়েলি

মোঃ আবু সাঈদ
২২ নভেম্বর ২০২৬, ১৩:১৬

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন তিনি। আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে।

আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন রিয়েলি। তিনি জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মোট ২২টি দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নিচ্ছেন।

প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রিয়েলি বলেন, ‘প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। এই প্রতিযোগিতা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।’

রিয়েলি জানান, প্রতিযোগিতায় অংশ নিতে এসে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বন্ধু তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও পাচ্ছেন তিনি। প্রতিদিনই নতুন কিছু শিখছেন। বিশেষ করে ক্যাটওয়াক, র‍্যাম্পে হাঁটা, স্টেজ প্রেজেন্টেশন, আত্মবিশ্বাস এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন।

তার ভাষ্য, প্রতিযোগিতার আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ। পুরো আয়োজনটি তিনি উপভোগ করছেন। তার কাছে এই প্রতিযোগিতা শুধু মুকুট জয়ের লড়াই নয়, বরং নিজেকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ করে গড়ে তোলার একটি সুযোগ।

আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। ‘মেকআপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়েলি। তার অভিনয়জীবনের কথা শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকেই তার অভিনীত চলচ্চিত্র দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।

এ প্রসঙ্গে রিয়েলি বলেন, ‘তারা বলেছেন, আমার এই যাত্রা তাদের অনুপ্রাণিত করেছে এবং তারা আমাকে নিয়ে গর্বিত। তাদের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি।’

তিনি আরও জানান, অভিনয় তার মূল পেশা হওয়ায় ক্যাটওয়াক ও আন্তর্জাতিক পেজেন্টের মঞ্চ তার কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা। সবকিছুতে এখনও পুরোপুরি দক্ষ হয়ে না উঠলেও প্রতিদিন শিখছেন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অন্য দেশের প্রতিযোগীরাও তাকে উৎসাহ ও সহযোগিতা করছেন।

রিয়েলির কাছে এবারের আয়োজন নিজেকে নতুনভাবে আবিষ্কার, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা অর্জন এবং বাংলাদেশের পরিচয় তুলে ধরার একটি বিশেষ সুযোগ। বিভিন্ন দেশের প্রতিযোগীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সম্মান ও অনুপ্রেরণায় উচ্ছ্বসিত তিনি।

আজ ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে দেশের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন রিয়েলি।

তিনি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা ও সমর্থন দেবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে।’

বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের হেমন্ত উৎসব

বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেছেন, একটি রাষ্ট্রের পরিচয় বহন করে তার সংস্কৃতি। সমৃদ্ধ ও

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের

সুন্দরবনে শুটিং করে ঢাকায় ফিরছেন ‘লাইফ পার্টনার’ ইউনিট

সুন্দরবনে শুটিং শেষ করে ঢাকায় ফিরছেন ‘লাইফ পার্টনার’ চলচ্চিত্রের পুরো ইউনিট। গত ১৬ থেকে ১৯

‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেলেন শিরিন শিলা

ঢালিউডের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। কয়েক মাস ধরে মা ও ভাইয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম