ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

মোহাম্মদ তারেক
২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮

পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করছে গুলশান ক্লাব লিমিটেড। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা শুরু হবে ২৬ নভেম্বর, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

২০১৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজন এবার আগের চেয়েও বর্ণাঢ্য রূপে ফিরছে। আন্তঃক্লাব এই ক্রীড়া উৎসবের লক্ষ্য দেশজুড়ে সামাজিক ক্লাবগুলোকে এক ছাতার নিচে আনা, সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশ গড়ে তোলা এবং আরও বেশি সদস্যকে খেলাধুলায় উৎসাহিত করা। ২০১৯ সালে ১টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে যে যাত্রার শুরু, ২০২৫ সালে তা পৌঁছেছে ২২টি ক্লাব, ১,২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে। এই উদ্যোগের পথিকৃৎ গুলশান ক্লাব; পরবর্তীতে অন্য অনেক ক্লাবও একই ধরনের আন্তঃক্লাব আয়োজনে এগিয়ে এসেছে।

এবারের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের ১২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। তাদের উৎসাহী অংশগ্রহণ এবং এই আয়োজনের প্রতি আস্থার জন্য আয়োজকরা আন্তরিক কৃতজ্ঞতা জানান। ক্লাবগুলো প্রতিযোগিতা করবে ১৯টি ইভেন্টে: আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, সুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস। গত আসরে অলিম্পিয়াডে যুক্ত হয়েছিল প্যাডেল ও ওয়েটলিফটিং। এবার নতুন করে যোগ হচ্ছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ। আয়োজকদের প্রত্যাশা, ষষ্ঠ আসর হবে আরও বড়, আরও প্রাণবন্ত। সদস্যরা আনন্দমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্ট ও ক্যাটাগরিতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি জনাব এম. এ. কাদের (অনু) বলেন, "এই ঐতিহ্যকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত। এবার আমরা আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করছি। সামাজিক ক্লাবগুলোকে এক সুতোয় গাঁথাই এই ক্রীড়া আয়োজনের মূল লক্ষ্য। আমাদের বিশেষ মনোযোগ থাকছে তরুণ প্রজন্মের দিকে, যেন তারা খেলাধুলায় অনুপ্রাণিত হয় এবং সক্রিয় থাকে। যাঁরা এই আয়োজন গড়ে তুলতে পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার দৃঢ় বিশ্বাস, এটি হবে আমাদের এ পর্যন্ত সবচেয়ে বড় আসর।

আয়োজক কমিটির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, আমরা চাই এ বছরের অলিম্পিয়াড হোক আরও উৎসবমুখর, আরও জমকালো এবং আরও বড় পরিসরের, যেখানে অংশগ্রহণকারীও থাকবেন অনেক বেশি।

এবার মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ যুক্ত হওয়ায় আমাদের আরও অনেক সদস্য অংশ নেওয়ার সুযোগ পাবেন। খেলাধুলা ও বন্ধুত্বের এক আনন্দময় উদযাপনের অপেক্ষায় আছি।

এ বছরের আয়োজন নিয়ে আরও একটি বড় ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, এবারের অন্যতম আকর্ষণ ভেন্যু। ক্রিকেট, ফুটবল, প্যাডেল, বাস্কেটবল ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে, আর গলফের প্রতিযোগিতা হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। আমরা নিশ্চিত, বিশ্বমানের এই সুযোগ-সুবিধা অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় এক ক্রীড়া অভিজ্ঞতা এনে দেবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর ইসলাম, সাদ রহিম চৌধুরী ও আনাফ আজিজ; নির্বাহী সদস্য মেহরান হোসেন চৌধুরী, মেহেদী মালেক সাজিব ও সাবিক রহমান; এবং সমন্বয়কারী মেহতাজ কামাল খান, রেজাউল হক (রাজু), শাহদাব হোসেন ও ফারিহা চৌধুরী।

গত বছরের অলিম্পিয়াডের ডায়মন্ড পার্টনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ বছরও একই ভূমিকায় থাকছে। তাদের অবিচল প্রতিশ্রুতি অলিম্পিয়াডের বিকাশের অন্যতম ভিত্তি; প্রতিটি আসরেই আয়োজনের পরিধি, অংশগ্রহণ ও মানোন্নয়নে তারা বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে খেলাধুলা, সুস্থতা ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ভাগ করে নেওয়া এবং উদার সহযোগিতার জন্য আয়োজক কমিটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গোল্ড পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি; সিলভার পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও জিএসি (ডিএইচেস। অ্যাপারেল পার্টনার তুরাগ অ্যাক্টিভ (turAag Active), হেলথ পার্টনার ইয়র্ক হাসপাতাল, ওয়েলনেস পার্টনার মাউন্ট এলিজাবেথ (বাই আইএইচএইচ হেলথকেয়ার), স্ন্যাকস পার্টনার এমজিআই (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ), বেভারেজ পার্টনার ফ্রেশ, আইসক্রিম পার্টনার পোলার, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেকট্রোলাইট ড্রিংক, এবং এইচটুও পার্টনার মম (MUM)।

ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই ও বৈশাখী টিভি।

সকল অংশগ্রহণকারী ক্লাব, সদস্য, ক্রীড়াবিদ, কর্মকর্তা ও সমর্থককে খেলাধূলা ও সম্প্রীতির আরও একটি স্মরণীয় উৎসবে গুলশান ক্লাব লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক স্বাগত।

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

অব্যাহতভাবে টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে নাকাল রাজধানীর মানুষ। ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে সবচেয়ে বেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার 

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত