ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

আমার বার্তা অনলাইন
২৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৬
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

পোশাক শ্রমিকদের নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চালাচ্ছে সরকার। দেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা।

নেতারা বলছেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে’ মজুরি বাড়ানোর চেষ্টা চলছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

এর আগে, বিকেলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি প্রস্তাব তারা পেয়েছেন।

তবে সেখানে ঠিক কত টাকা প্রস্তাব করা হয়েছে, সেটি প্রকাশ করেনি মজুরি বোর্ড।

শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা শেষে মজুরি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

উল্লেখ্য, আগের সভায় শ্রমিক প্রতিনিধিরা তাদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেন।

তবে এই দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে মালিকপক্ষ।

এরআগে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। পরে নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করে সরকার।

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী

দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী