ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক করলেন রুহুল আমিন ভূঁইয়া

মোঃ আবু সাঈদ
২৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪
আপডেট  : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া। গত শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলেন এই সাংবাদিক।

বর্তমানে দৈনিক রূপালী বাংলাদেশে কর্মরত রুহুল আমিন ভূঁইয়ার বাচসাস-এর নেতৃত্বে পথচলা শুরু হয়েছিল ২০২২-২৪ মেয়াদের কমিটির মাধ্যমে। সেবার তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনের কাজে নিজের দক্ষতার পরিচয় দেন। সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিয়ে পরের মেয়াদে অর্থাৎ ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে তিনি দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এবারের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ‘দর্পণ-তেপান্তর’ পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। পরপর তিনটি মেয়াদে ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বাচসাস সদস্যদের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এবং সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত রুহুল আমিন ভূঁইয়ার সামনে এখন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নতুন চ্যালেঞ্জ। চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে বিগত দুই মেয়াদের অভিজ্ঞতা নতুন এই দায়িত্বে তাকে বিশেষভাবে সহায়তা করবে বলে মনে করছেন জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’পেয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। এর আগে তিনি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৩ সহ বেশ কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন।

সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা

চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করলেন না। স্যুইমস্যুট

হীরার হার পাহারা দিতে আনলেন চারজনকে

হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজের সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার তার পোশাকের

২২ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের রিয়েলি

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন চিত্রনায়িকা নিপা আহমেদ

বাংলাদেশ ষড়ঋতু সাংস্কৃতিক পরিষদের হেমন্ত উৎসব

বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা বলেছেন, একটি রাষ্ট্রের পরিচয় বহন করে তার সংস্কৃতি। সমৃদ্ধ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

আত্মার শান্তি

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’