ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, গরমে ভোগান্তি

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৪:০৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রায় ১৫ কিলোমিটার অংশে এ যানজট দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি-মেঘনা সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজট রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টার দিকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত যানজট দেখা গেছে। তবে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মেঘনা-দাউদকান্দি সেতুর অপর পাশে ভবেরচর এলাকায় একটি ইটবাহী ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নেওয়া হয়। কিন্তু মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট আর কমেনি। উল্টো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে যানজটের ফলে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘসময় ধরে যানজটে পড়ে থাকে ক্ষোভ আর আক্ষেপের কথা জানান তারা।

ওসমান গণি নামের এক যাত্রী বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে একই স্থানে বসে আছি। সকাল ৭টার পর ইলিয়টগঞ্জ বাজার পার হয়েই যানজটের কবলে পড়েছি। তীব্র গরমে খুব কষ্ট পাচ্ছি আমরা। জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম।

মো. মুরাদ নামের আরও এক যাত্রী বলেন, গত কয়েকদিন ধরে মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকায় যানজটের খবর পত্রপত্রিকায় পড়েছি। সেজন্য ভোরে রওনা দিয়েছি। কিন্তু সেই যানজটেই পড়েছি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেতুর টোলপ্লাজায় ধীরগতি আছে। পাশাপাশি মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গৌরিপুর পর্যন্ত যানজট চলছে। আমরা যানজট নিরসনে প্রাণপণ চেষ্টা করছি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরে কল করা হলে তিনি আইনশৃঙ্খলার মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, ভোরে মহাসড়কে দুটি দুর্ঘটনা ঘটেছিল। সেকারণে যানজট লেগেছিল। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় এখন যানজট কমেছে। তবে টোল প্লাজায় ধীরগতির ফলে তা পুরোপুরি শেষ হয়নি।

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

গাজীপুরের শিল্পাঞ্চলে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হোতাপাড়া এলাকায় অবস্থিত সুলতানা ইয়ার্ন

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

নাটোর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে (২) চিকিৎসা করাতে আসা এক মাকে (১৮) ধর্ষণের অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়