ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৫:০৭

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মঞ্চ-২৪ নামে একটি সংগঠন। নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব সরাসরি স্মারকলিপি না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে রাজধানীর হাইকোর্ট মাজার গেট এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। এর আগে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

বক্তারা বলেন, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যা-ধর্ষণের ঘটনা বৃদ্ধি এবং শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তারা স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন, মন্ত্রণালয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নেই। পরে অন্য কর্মকর্তাদের মাধ্যমে স্মারকলিপি গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তারা প্রত্যাখ্যান করেন।

সংগঠনটির নেতারা বলেন, আমরা জনগণের দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সচিবের কেউ উপস্থিত ছিলেন না। একজন পিয়নের মাধ্যমে স্মারকলিপি নেওয়ার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র সচিব ছাড়া অন্য কারও কাছে আমরা স্মারকলিপি দেন না।

তারা অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। হত্যা, ধর্ষণ ও মাদক সংশ্লিষ্ট অপরাধ অব্যাহত রয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর বলা হয়েছিল মাদক ও সন্ত্রাসের কবর রচনা করা হবে। কিন্তু বাস্তবে ব্যাংক, অফিস, আদালত এমনকি থানাতেও অপরাধের ঘটনা ঘটছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

রামিসা হত্যাকাণ্ডের বিচার সাত দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়ে মঞ্চ ২৪–এর নেতারা বলেন, একটি দ্বিতীয় শ্রেণির শিশু ধর্ষণের পর হত্যা হয়েছে। অথচ এখনো বিচারিক অগ্রগতি দৃশ্যমান নয়। সাত দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। এই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা বিচারহীনতার সংস্কৃতি চায় না।

বক্তারা আরও বলেন, যদি এই স্মারকলিপি গ্রহণ না করা হয় এবং বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না আসে, তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচি ঘোষণা করব।

ব্রিফিংয়ে অতীতের বিভিন্ন শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন মঞ্চ ২৪’র আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ ও বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছিল। কিন্তু আজও একটি শিশু ধর্ষণের পর হত্যা হয়, অথচ মানুষ বিচার পায় না। রামিসার বাবাও বলেছেন, দেশে বিচার হয় না। এই অবস্থার পরিবর্তন জরুরি। শিশু আছিয়া হত্যাকাণ্ড নিয়েও একসময় দেশজুড়ে আলোচনা হয়েছিল। কিন্তু পরে সেটি হারিয়ে গেছে, বিচার হয়নি। রামিসার ক্ষেত্রেও একই পরিণতি হোক, সেটা আমরা হতে দেব না।

ফাহিম ফারুকী বলেন, সমাজের কিছু অংশ নির্দিষ্ট ঘটনায় সরব হলেও অন্য ঘটনায় নীরব থাকে। এ যদি কোনো মাদরাসাশিক্ষক এই অপরাধ করত, তাহলে দেশে তীব্র আন্দোলন হতো। কিন্তু এখন আমরা অনেক সুশীল সমাজকে নীরব থাকতে দেখছি। আমরা জনগণের পক্ষ থেকে রাজপথে থেকে বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

মঞ্চ ২৪–এর এই নেতা জানান, তারা রোববার আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন। সেদিনও যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা সচিব স্মারকলিপি গ্রহণ না করেন, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

আমার বার্তা/এমই

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার ২ ছাত্র

“রাশিয়ান হাউস ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্টের আয়োজন”

রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান ও

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (১২ জুন) রাজধানীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক সাত বাংলাদেশি

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: তথ্য উপদেষ্টা

এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় সুইজারল্যান্ড

বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী