ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণশুনানিতে নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব উথাপন করা হয়েছে

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৫:৪৭

বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণশুনানিতে মূলত নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (২১ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহারকারী সবাই একই বিল দেবে, এই প্রস্তাব যখন এলোই, তখন আমি জিজ্ঞেস করতে চাই, ০-৫০ ইউনিট থেকে কত পরিমাণ গ্রাহক ৭৫ ইউনিট পর্যন্ত উন্নীত হয়েছে? এর মাধ্যমে আমরা একটা সূচক পাব যে, মানুষের আয় বেড়েছে কিনা। আজকে এখানে মূলত নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

সিস্টেম লসের বিষয়ে তিনি বলেন, গতকাল বলা হয়েছিল, আন্তর্জাতিকভাবে নাকি ২ শতাংশ সিস্টেম লস স্বাভাবিক। তাহলে সে পরিমাণ এখনও ৮ শতাংশে কেন পড়ে আছে?পিডিবিকে আমরা অথরিটি দিতে চাই, আমদানিনির্ভরতা বাড়িয়ে কোম্পানিভিত্তিক যে সংকট সৃষ্টি করা হয়েছে, তা যেন কমিয়ে আনা হয়। একেবারে সম্ভব না, কিন্তু ধীরে ধীরে সম্ভব।

তিনি আরও বলেন, পল্লী বিদুতের কর্মকর্তারা বললেন শহর আর গ্রাম নাকি এক হয়ে গেছে। তাহলে তো পল্লীবিদুতকে উঠিয়ে দেওয়া উচিত। গ্রামে এখনো যারা থাকে,তারা চেষ্টা করে সাশ্রয়ী হওয়ার,যাতে মাসশেষে বিল কম আসে।শহরে তো এখন বেশিরভাগ প্রিপেইড,পাঞ্চ করে বিদ্যুৎ চালায়।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি।দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর এই শুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

চলতি মাসের শুরুতে প্রথমে পিডিবির পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এরপর একে একে বিতরণ কোম্পানিগুলোও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির উপর আনুপাতিক হারে দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই।

এর আগে গতকাল (বুধবার) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি করেছে কমিশন।

আমার বার্তা/এমই

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশ‌টির স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর পদ‌ে‌ক্ষেপ

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিরক্ষা শিল্পে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সহযোগিতা বিকাশের পদক্ষেপ নেওয়ার কথা ব‌লে‌ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১৭টি জেলা ও অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস