ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১২:০৭

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল রপ্তানি হুমকির মুখে পড়েছে। ফলে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির জন্য পাইপলাইন চালু করছে ইরাক। এ লক্ষ্যে দেশটি বেশ কয়েকটি চুক্তি করেছে। শুক্রবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সরকার পশ্চিমা তেল কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে একটি হলো একটি জ্বালানি সরবরাহপথ পুনরুদ্ধার করা। এ চুক্তির মাধ্যমে বাগদাদ হরমুজ প্রণালি ব্যবহার না করেই তেল রপ্তানি করতে পারবে।

শুক্রবার ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন বাগদাদ হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে চাইছে। এ প্রণালিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে নৌযান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

দীর্ঘদিন ধরে অচল থাকা ইরাক-সিরিয়া অপরিশোধিত তেল পাইপলাইনটি পুনর্নির্মাণের জন্য ইরাক ও সিরিয়া একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। পাইপলাইনটি উত্তর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত বিস্তৃত।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধান মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন এ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পাইপলাইনটি পুনর্বাসনের জন্য ইরাক ও সিরিয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম প্রকল্পটির প্রযুক্তিগত ও আর্থিক দিক বাস্তবায়ন করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, "পুনর্বাসনের পর এই পাইপলাইন দিয়ে প্রাথমিকভাবে দৈনিক ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হবে।" তারা এই পাইপলাইনটিকে "ইরাকের তেল উৎপাদনকে ভূমধ্যসাগরীয় রপ্তানি বাজার এবং এর বাইরের অঞ্চলের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর" হিসেবে অভিহিত করেছে।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, ইরাকের সর্বশেষ তেল পাইপলাইন-সংক্রান্ত চুক্তিগুলো নতুন যোগাযোগব্যবস্থা উন্মোচন করবে। এর ফলে হরমুজ প্রণালীর গুরুত্ব অনেকটাই কমে যাবে।

কোম্পানিটির কর্পোরেট ব্যবসা উন্নয়ন বিভাগের প্রেসিডেন্ট জেক স্পিয়ারিং বলেন, সিরিয়া পাইপলাইন প্রকল্প ছাড়াও শেভরন তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইরাকের সঙ্গে আরও দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য ইলন মাস্কের স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে ইরাক সরকারও একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে মার্কিন সংস্থাগুলোর সঙ্গে ইরাকি কর্মকর্তাদের প্রাথমিক চুক্তিগুলোর মোট মূল্য ৬০ বিলিয়ন ডলারেরও বেশি।

ওয়াশিংটন সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, "আমরা উন্মুক্ত নীতি অনুসরণ করছি। যাদের প্রকল্প আছে, তারা আমাদের কাছে এসে কথা বলতে পারেন। আমরা কারও জন্য কোনো অসুবিধা সৃষ্টি করব না।"

সূত্র: আল জাজিরা

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের