ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১৪:৩২

শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির জন্য এই ম্যাচ শুধু শিরোপা জয়ের লড়াই নয়, ব্যক্তিগত রেকর্ড গড়ারও মঞ্চ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে অন্তত ১১টি নতুন কীর্তি গড়ার সুযোগ।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। সব মিলিয়ে এই রেকর্ড ইতালির গোলরক্ষক দিনো জফের দখলে থাকলেও আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসিই হবেন সবচেয়ে বয়স্ক।

স্পেনের বিপক্ষে তৃতীয় বিশ্বকাপ ফাইনালে নামবেন মেসি। আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে এত ফাইনালে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার বিশ্বকাপ ফাইনালে ছিলেন। সবমিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় অধিনায়ক তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি।

সেমিফাইনাল নিশ্চিত করে যা বললেন মেসি

স্পেনকে হারিয়ে শিরোপা জিতলে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন মেসি। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। এছাড়া টানা দুইবার বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন তিনি।

গোলের রেকর্ডেও হাতছানি দিচ্ছে মেসিকে। ফাইনালে একটি গোল করলেই শিরোপা নির্ধারণী ম্যাচে সবচেয়ে বেশি বয়সী গোল করা ফুটবলার হবেন তিনি। বর্তমানে এই কীর্তি সুইডেনের নিলস লিডহোমের। একই সঙ্গে একটি গোল করলেই ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলের গড়া এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে দেবেন।

দুটি গোল করতে পারলে আরও বড় কীর্তি অপেক্ষা করছে মেসির জন্য। এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে এটিই হবে প্রথম এমন অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও গোল পেলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে বসবেন। হ্যাটট্রিক করলে গড়বেন বিশ্বরেকর্ড।

ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারলে আরও একটি রেকর্ড গড়বেন মেসি। চ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তি এখন ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর, যিনি ২০০২ বিশ্বকাপে করেছিলেন আট গোল। সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন মহাতারকার সামনে।

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ কেবল শিরোপা ধরে রাখার লড়াই নয়, মেসির জন্য রেকর্ডবুও ওলট-পালট করার সুযোগও বটে।

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের সেই বাসায় বোমা তৈরি করছিলেন জেএমবি সদস্যরা: পুলিশ

ময়মনসিংহে খাল খননের পৌনে ৬ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত

মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

বাব এল–মান্দেব প্রণালিতে হুথিদের হামলা, নিহত ৪ নাবিক

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে

ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

১২ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের জন্য দোয়া 

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে আসিয়ান দিবস উদযাপন 

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল