ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

বিতর্কিত সেই নাজির এখন মোহাম্মদপুর ভূমি অফিসে
স্টাফ রিপোর্টার:
১৬ জুলাই ২০২৬, ১৯:১২
আপডেট  : ১৬ জুলাই ২০২৬, ১৯:৪৫

তার পদের নাম নাজির। যেখানেই যান ওই অফিসে নিজের রাজত্ব কায়েম করেন। খোদ অফিস কর্তারাও তার কর্মকাণ্ডে তার কাছে জিম্মি হয়ে পড়েন। তিনি নিজেই নাকি ২০ জন সাংবাদিক পোষেন- এমন কথাও সহকর্মীদের কাছে বলে বেড়ান। নাম তার রাজীব দত্ত।

রাজধানীর মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে কর্মরত নাজির রাজিব দত্তের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট পরিচালনা এবং সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা ভুক্তভোগীদের দাবি, সরকার নির্ধারিত ফি পরিশোধের পরও অতিরিক্ত অর্থ না দিলে গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখা হয়। একই সঙ্গে দালাল ছাড়া সরকারি সেবা পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করার পরও আমার ফাইল আটকে রাখা হয়। পরে বাইরে দোকানের একজনের পরামর্শে নাজির রাজীবের সাথে যোগাযোগ করলে সরাসরি টাকা দেওয়ার ইঙ্গিত দেওয়া হয় এবং ২০ হাজার টাকার বিনিময়ে তার সঙ্গে দফারফা করি ।"

অনুসন্ধানে জানা যায়, রাজিব দত্তের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগে কেরানীগঞ্জ ভূমি অফিসে কর্মরত থাকাকালীনও তার বিরুদ্ধে দালাল সিন্ডিকেট গঠন এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। সে সময় অফিস সহায়ক মাহমুদুল হাসানের সহযোগিতায় ২৫ থেকে ৩০ সদস্যের একটি দালাল চক্র পরিচালনার অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত ফির বাইরে প্রতিটি দলিল বা নামজারি সংক্রান্ত কাজে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হতো।

তৎকালীন সময়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও মোহাম্মদপুরে একাধিক ফ্ল্যাট কেনার গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা বিচারিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, কেরানীগঞ্জে নানা অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলেই একই কায়দায় কার্যক্রম পরিচালনা শুরু করছেন রাজিব দত্ত। এতে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে রাজিব দত্তের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার না করে বরং অবজ্ঞার সুরে বলেন, "এসব বিষয় আমি আমলেই নিই না। আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলে। কমপক্ষে ২০ জন সাংবাদিক আমার পকেটে আছে। যা খুশি লিখুক, আমার কিছু হবে না।" তবে তার এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মতে, ভূমি অফিসে দালাল নির্ভরতা কমাতে কঠোর নজরদারি, সেবার ডিজিটালাইজেশন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। অন্যথায় সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হতে থাকবেন এবং দুর্নীতির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে।

এদিকে ভুক্তভোগীরা ফ্যাসিস্ট আমলের দুর্নীতিবাজ রাজিব দত্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মোহাম্মদপুর রাজস্ব অঞ্চলে দালালমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আমার বার্তা/এমই

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে আলোচনা

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজউকের নকশা নিয়েও মানছে না বলাকা রিয়েল এস্টেট লিমিটেড। অধিক লাভের আশায় নিন্মমানের নির্মাণসামগ্রী দিয়ে

হামদর্দকে নতুন উচ্চতায় নিতে চাইঃ প্রফেসর কামরুন নাহার হারুন 

সম্প্রতি হামদর্দ বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। এর

সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল গনি শেখ-এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির

বোয়িং ও এয়ারবাস দুটোই কিনবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা জোরদারের আহ্বান

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সাংবাদিক জীবনসঙ্গী হলে কেন বদলে যায় জীবন?

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ