ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১১:৫৭

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সুলতানের ছেলে হেলাল, মহিউদ্দিন ও জাকির। তাদের মিঠামইন থানা হেফাজতে রাখা হয়েছে।

জেলা পুলিশের দাবি, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত তিন পেশাদার খুনিকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ঢাকা থেকে ভাড়া করা অপরাধী চক্রের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই জেলার বাইরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা ভাড়াটে খুনি।

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

পাবনার আতাইকুলা থানা এলাকায় শিশুর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

সালাতুত তাসবিহতে তাসবিহের সংখ্যা কম-বেশি হলে করণীয়

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

বিশ্বমঞ্চে আমেরিকার পকেট ভারি করাই ট্রাম্পের পররাষ্ট্রনীতি

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো– যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

খেলা শেষে স্টেডিয়ামেই মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর ৫০ জনই নিখোঁজ

বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব সৌদি আরবের

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নিহত

নারী ও শিশুর সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান তিতুমীরের

বাংলাদেশের রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান