ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১২:৫১

পাবনার আতাইকুলা থানা এলাকায় শিশুর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মৃত শিশুটির নানা-নানিসহ মোট তিনজন নিহত হয়েছেন। এছাড়া শিশুটির মাসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের সলিম প্রামাণিক, তার স্ত্রী বুলু খাতুন এবং পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। নিহত সলিম প্রামাণিক ও বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মৃত শিশু কেয়া খাতুনের নানা ও নানি। এছাড়া গুরুত আহত হয়েছেন শিশুটির মা নাজমিন খাতুন ও ভাই রিয়াদ সরদার।

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কেয়া খাতুন নামে এক শিশুর মরদেহ নিয়ে পাবনার বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সলিম প্রামাণিক নামের আরও একজন মারা যান।

জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারীরা আজীবন ইতিহাসে রয়ে যাবে: ইশরাক

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বেরোবি উপাচার্য ও সহযোদ্ধারা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

পাকিস্তানজুড়ে বড় ধরনের বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল পিটিআই

শহীদ আবু সাঈদ জুলাই আন্দোলনের 'শহীদদের ইমাম': নাহিদ ইসলাম

জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাবে বিএনপি সরকার

পরিবেশ সুরক্ষায় ১১ লাখ গাছ রোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

জুলাই আন্দোলনে প্রাণ উৎসর্গকারীরা আজীবন ইতিহাসে রয়ে যাবে: ইশরাক

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বেরোবি উপাচার্য ও সহযোদ্ধারা

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ শ্রমিক

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

সালাতুত তাসবিহতে তাসবিহের সংখ্যা কম-বেশি হলে করণীয়

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

অপ্রমাণিত তালাক দেখিয়ে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

বিশ্বমঞ্চে আমেরিকার পকেট ভারি করাই ট্রাম্পের পররাষ্ট্রনীতি

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো– যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম