ই-পেপার সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১৩:২৬

বাড়ির ওয়াই-ফাই রাউটার এখন শুধু ইন্টারনেট সংযোগের যন্ত্র নয়, এটি আপনার ডিজিটাল জীবনের প্রবেশদ্বার। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, আইপি ক্যামেরা থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ সবকিছুই এই রাউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকে। তাই একবার যদি রাউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে শুধু ইন্টারনেট ধীর হবে না; ঝুঁকিতে পড়তে পারে আপনার ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ব্যবহারকারী বছরের পর বছর রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করেন না বা ফার্মওয়্যার আপডেট করেন না। এই সুযোগই কাজে লাগায় হ্যাকাররা।

কীভাবে বুঝবেন আপনার রাউটার হ্যাক হয়েছে? দেখে নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লক্ষণ।

১. ইন্টারনেট হঠাৎ অস্বাভাবিক ধীর হয়ে গেলে

ইন্টারনেট ধীর হওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে কোনো কারণ ছাড়াই যদি কয়েক দিন ধরে ইন্টারনেটের গতি অস্বাভাবিকভাবে কমে যায়, বারবার সংযোগ বিচ্ছিন্ন হয় বা ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

রাউটার হ্যাক হলে হ্যাকার আপনার সংযোগ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে। যেমন-

  • বড় ফাইল ডাউনলোড বা আপলোড
  • অবৈধ সার্ভারে সংযোগ
  • অন্য সাইবার হামলায় আপনার নেটওয়ার্ক ব্যবহার
  • ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া

এসব কারণে আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথ কমে যেতে পারে। যা করবেন-রাউটারের অ্যাডমিন প্যানেলে লগইন করে ডিভাইস ব্যবহারের তালিকা এবং ডাটা ট্রাফিক পরীক্ষা করুন।

২. অচেনা ডিভাইস সংযুক্ত দেখা গেলে

রাউটার হ্যাক হওয়ার সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর একটি হলো অপরিচিত ডিভাইস নেটওয়ার্কে যুক্ত থাকা। রাউটারের কানেক্টেট ডিভাইস, ডিভাইস লিস্ট বা ডিএইচসিপি ক্লাইন্টস অপশনে গিয়ে দেখুন বর্তমানে কোন কোন ডিভাইস সংযুক্ত আছে। যদি এমন কোনো-মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, আইওটি ডিভাইস। দেখেন যা আপনার পরিবারের নয়, তাহলে সতর্ক হতে হবে।

অনেক সময় হ্যাকার প্রথমে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভেঙে প্রবেশ করে। এরপর রাউটারের সেটিংস পরিবর্তন করে আরও বড় আক্রমণের সুযোগ তৈরি করে।

যা করবেন:

  • সঙ্গে সঙ্গে ওয়াই-ফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • ডব্লিউপিএ৩ অথবা অন্তত ডব্লিউপিএ২ এনক্রিপশন ব্যবহার করুন।
  • অচেনা ডিভাইস ব্লক করুন।
  • রাউটার রিস্টার্ট করুন।

৩. রাউটারের সেটিংস নিজে থেকেই বদলে গেলে

আপনি কিছু না করেও যদি রাউটারের- ওয়াই-ফাই নাম, ডিএনএস সেটিংস, অ্যাডমিন পাসওয়ার্ড, পোর্ট ফরওয়ার্ডিং, রিমোট অ্যাক্সেস। পরিবর্তিত দেখতে পান, তাহলে এটি বড় ধরনের সতর্কবার্তা। অনেক হ্যাকার রাউটারের ডিএনএস পরিবর্তন করে ব্যবহারকারীকে ভুয়া ওয়েবসাইটে পাঠায়। বাইরে থেকে দেখতে সেটি আসল ব্যাংক, ফেসবুক বা ই-মেইলের ওয়েবসাইটের মতোই লাগে। কিন্তু সেখানে লগইন করলেই আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারের হাতে চলে যেতে পারে।

রাউটার হ্যাক হলে কী ধরনের ক্ষতি হতে পারে?

একটি হ্যাক হওয়া রাউটারের মাধ্যমে হ্যাকার-

  • ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
  • ব্যাংকিং তথ্য নজরদারি করতে পারে।
  • সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে।
  • স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে।
  • আপনার নেটওয়ার্ক ব্যবহার করে সাইবার অপরাধ চালাতে পারে।
  • কম্পিউটার বা মোবাইলে ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারে।

নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

  • ডিফল্ট অ্যাডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • শক্তিশালী ও আলাদা ওয়াই-ফাই পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট দিন।
  • ডব্লিউপিএস (ওয়াই-ফাই প্রোটেক্ট সেটআপ) প্রয়োজন না হলে বন্ধ রাখুন।
  • রিমোট ম্যানেজমেন্ট অপশন বন্ধ রাখুন।
  • অতিথিদের জন্য আলাদা গেস্ট নেটওয়ার্ক চালু করুন।
  • কয়েক মাস পরপর রাউটারের সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা করুন।
  • প্রয়োজন হলে ফ্যাক্টরি রিসেট দিয়ে নতুন করে কনফিগার করুন।

তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

বিদ্যুতের দাম বাড়া, লোডশেডিং এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রতি আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশে অনেকেই এখন বাসাবাড়িতে

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

বাংলাদেশি ইফুটবল খেলোয়াড়দের জন্য টপআপ সেবায় উন্নত মানের আপডেট নিয়ে এসেছে টার্গেট আইটি। নতুন ব্যবস্থায়

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসি প্রস্তুত, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল যে কোনো সময়

চুক্তি স্বাক্ষর : যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ বেড়ে ৪ হাজার ২ শতাধিক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে হচ্ছে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার

৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম