ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১২:২৭

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’, জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে আকুতি জানিয়েও শেষরক্ষা হলো না প্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফের (২৭)। স্পেনের মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই তরুণ।

রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই অগ্নিকাণ্ড ঘটে।

নিহত আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। কিছুদিন আগেই ভাগ্যের চাকা ঘোরাতে তিনি স্পেনে পাড়ি জমান। দেশটির নতুন নিয়মে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইউসুফ তার ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেলটি আনতে গ্যারেজে যান। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে গ্যারেজে আগুন ধরে যায়। এতে ইউসুফসহ তার দুই সহকর্মী অগ্নিদগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয় জরুরি সমন্বয় কেন্দ্র মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠায়। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে এনে গ্যারেজ থেকে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে আনেন এবং নতুন করে অগ্নিকাণ্ড এড়াতে অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেল বাইরে সরিয়ে নেন।

ঘটনাস্থলে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক শাই হোপ। ভারত সফরে

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল তেলের দাম

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের