ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮

দুর্গাপূজার সময় ইসলামী ছাত্রশিবির বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, শিবির বুঝে হোক আর না বুঝে হোক, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-দুর্গাপূজার সময়ে এসে তারা বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে।

তিনি আরও লেখেন, গত সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না এবং রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে সব ধরনের পশু জ*বাই নিষিদ্ধ করে।

অবস্থাদৃষ্টে বিশ্ববিদ্যালয় প্রশাসন দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লেখেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ওপাড়ের উগ্র হিন্দুত্ববাদীদের একটা হীন প্রচেষ্টা সবসময় থাকে। ভারতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো সেই প্রচেষ্টা আরও জোরালো হওয়ার কথা। তাছাড়া, তাদের এদেশীয় এজেন্ট, পতিত স্বৈ'রাচার তো এমন উৎসব আর সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে। আবার এদিকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। আর এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে শিবির গরু খাওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দিয়েছে!

শেষে তিনি লেখেন, যেখানে মন্দিরের সামনে গরু রান্না এবং মন্দিরের ইট ব্যবহারের মতো জঘন্য কাজের পরে অনুতপ্ত থাকার কথা, পূজার সময়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করার কথা, সেখানে শিবির উলটা লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। শিবিরকে এমন ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে, না থাকলে বিরত রাখতে হবে।

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে (বাণিজ্য মেলার মাঠ) সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশাধিকার বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল তেলের দাম

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

অবহেলা, অনিয়ম আর জবাবদিহির সংকট

জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ