ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

চুক্তি স্বাক্ষর : যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১৫:৪১

ভারতের শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপ অব ইন্ডাস্ট্রি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে। আজ সোমবার টাটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের (টিএএসএল) সঙ্গে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে মার্কিন বাণিজ্যিক জোট জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চারের (জেজেভি)।

জেজেভি হলো সমরাস্ত্র উৎপাদনকারী দুই বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং রাইথিয়নের একটি অংশীদারী জোট। টাটা গ্রুপের সঙ্গে চুক্তির ফলে এখন থেকে ভারতে তৈরি হবে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র।

কয়েক দিন আগে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয় করতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সঙ্গ একটি লেটার অব অফার অ্যান্ড এক্সেপ্টেন্স বা এলওএ চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিতে বলা হয়েছিল, ভারতের প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং ২৫টি লাঞ্চার কিনতে চায়।

সেই চুক্তি স্বাক্ষরের পরেই জেজেভির সঙ্গে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র উৎপাদন বিষয়ক চুক্তি করল টাটা। তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাদের চুক্তির সঙ্গে টাটা-জেজেভি চুক্তির সরাসরি কোনো সম্পর্ক নেই।

জেজেভির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তি সম্পর্কে টাটা গ্রুপের কর্মকর্তরা বলেছেন, নতুন সমঝোতা স্মারকের অধীনে, টিএএসএল এবং জেজেভি ভারতে জ্যাভলিনের অল আপ রাউন্ড (এইউআর), এবং সরঞ্জাম তৈরি বিষয়ক একটি কারখানা স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখবে। এইইউআর বলতে সম্পূর্ণ সংযোজিত ক্ষেপণাস্ত্রটিকে বোঝায়।

সংস্থাগুলো ভারতে যন্ত্রাংশ তৈরির সুযোগও অন্বেষণ করবে। বেশ কয়েকটি ভারতীয় কোম্পানির সক্ষমতা ও দক্ষতা পর্যালোচনা ও লকহিড মার্টিন এবং রাইথিয়ন জেজেভি-র প্রধান অংশীদার হিসেবে টিএএসএলকে বেছে নেয়।

জ্যাভলিন হলো কাঁধে বহনযোগ্য একপ্রকার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং সুরক্ষিত ঘাঁটি ধ্বংসের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

এটির উচ্চমাত্রার নিখুঁত সক্ষমতার জন্য এটির ক্ষেত্রে ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ নীতি অনুসরণ করা হয়। সাধারণ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে নিক্ষেপের পর সেগুলো যেন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে— তা নিশ্চিতের জন্য নিক্ষেপের পরও সেগুলোকে গাইডিং বা নির্দেশনা দিতে হয়। জ্যাভলিনের ক্ষেত্রে এই নির্দেশনার প্রয়োজন পড়ে না।

মার্কিন বাহিনীর অস্ত্রাগারে একটি অপরিহার্য যুদ্ধাস্ত্র হলো জ্যাভলিন। যুক্তরাষ্ট্রও ছাড়াও বিশ্বের অনেক দেশ এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী ব্যাপকমাত্রায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে।

সূত্র : ফার্স্টপোস্ট

আমার বার্তা /জেএইচ

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত শতবর্ষী মসজিদ ভেঙে ফেলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে