ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

ফোন জ্যামার-সাদা কাপড়
আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১১:৩২

দিল্লির যন্তর মন্তরে ভোরের আলো মাত্র ফুটেছে। ঠিক তখনই এক রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী হলো ভারতের রাজধানী। সেখানে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে একপ্রকার ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। পুরো অভিযানটি সম্পন্ন করতে সময় নেওয়া হয়েছে মাত্র দুই মিনিট। অভিযানের সময় চারপাশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করতে বসানো হয়েছিল ফোন জ্যামার। এমনকি সাধারণ মানুষের নজর এড়াতে ব্যবহার করা হয়েছে সাদা কাপড়ের পর্দা।

গোপন অভিযানের ছক

শনিবার (১৮ জুলাই) ভোররাত ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে যন্তর মন্তরে জড়ো করা হয়। তাদের বলা হয়েছিল, পার্লামেন্টের বাদল অধিবেশনের আগে এটি একটি সাধারণ মহড়া। পরে তাদের মন্দির মার্গ থানায় নিয়ে আসল পরিকল্পনার কথা জানানো হয়। ডিসিপি শচীন শর্মা পুলিশ সদস্যদের স্পষ্ট জানিয়ে দেন, যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে সরাতে হবে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।

পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন করছেন সোনম ওয়াংচুক। ‘তেলাপোকা জনতা পার্টি’র ব্যানারে এই আন্দোলনের আয়োজন করা হয়েছিল।

কমিশনার বদল ও নিখুঁত পরিকল্পনা

এই অভিযানের ঠিক এক দিন আগেই এক নাটকীয় সিদ্ধান্তে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচাকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পান অনুরাগ কুমার। সূত্রের খবর, যন্তর মন্তরের এই আন্দোলন সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই বিদায় নিতে হয়েছে বিদায়ী কমিশনারকে।

নতুন কমিশনার দায়িত্ব নিয়েই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সোনম ওয়াংচুককে সরানোর জন্য নিখুঁত পরিকল্পনা তৈরি করা হয়। পুলিশ আন্দোলনকারীদের দৈনন্দিন রুটিন পর্যবেক্ষণ করে। তারা জানতে পারে, ভোরে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কিছু সময়ের জন্য ওয়াশরুমে যান। পুলিশ ঠিক সেই সময়টাকেই বেছে নেয়।

ঝড়ের বেগে অপারেশন

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে যখন অভিজিৎ দিপকে মঞ্চ থেকে কিছুটা দূরে যান, ঠিক তখনই পুলিশ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। মঞ্চের সামনে দ্রুত একটি সাদা কাপড়ের পর্দা টেনে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কেউ কিছু দেখতে না পারে।

মাত্র দুই মিনিটের মধ্যে চার-পাঁচজন পুলিশ সদস্য ওয়াংচুককে পাঁজকোলা করে তুলে নিয়ে যান। যন্তর মন্তরের কাছে আগে থেকেই তৈরি রাখা একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে পুলিশ অন্য আন্দোলনকারীদেরও সেখান থেকে সরিয়ে দেয় এবং দিপকেকে আটকে ফেলে।

এদিকে সোনম ওয়াংচুককে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং শিবসেনাসহ (ইউবিটি) প্রধান বিরোধী দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। - সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের