ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১২:৪৬

নওগাঁর মান্দা উপজেলায় সফরকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে উপজেলার দীর্ঘদিন ধরে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিওভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার ভৌগোলিক বিশালত্ব ও বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, মান্দা উপজেলাটি মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এটি অত্যন্ত সমৃদ্ধ ও জনবহুল একটি এলাকা। অথচ আমাদের পার্শ্ববর্তী নওগাঁ-১ আসন মাত্র ৩টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি উপজেলায় গড়ে মাত্র ৬ থেকে ৮টি করে ইউনিয়ন রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে যদি তারা প্রতিটি উপজেলায় ৩টি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সুযোগ পায়, তবে ১৪ ইউনিয়নের এই বিশাল মান্দা উপজেলার জন্য মাত্র ৩টি প্রতিষ্ঠান কোনো ভাবেই পর্যাপ্ত নয়। সেই হিসেবে জনসংখ্যার অনুপাতে মান্দা উপজেলার অন্তত ৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, গত ১৭-১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে শিক্ষার প্রসারে অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেক গুলো এখনও এমপিওভুক্ত হতে পারেনি। বর্তমানে শিক্ষানীতি ও এমপিও নীতিমালার সংস্কার চলমান থাকায় তিনি শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্যতার ভিত্তিতে মান্দার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান।

এমপি টিপুর এই দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল থেকেই শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে মান্দা উপজেলার প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় হাজারো নেতাকর্মী, শিক্ষক ও সাধারণ মানুষের সমাগম ঘটে। পরে মান্দাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামের রাউজানে ইট কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায়

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের