ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৩:১৪
আপডেট  : ১৮ জুলাই ২০২৬, ১৩:১৬

সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে শিশু মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ থেকে ১০ মাস বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে পৌঁছেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবাটোর গ্রামের আলী হোসেনের ৭ মাস বয়সী ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রানি চা বাগানের রাজনের ১০ মাস বয়সী সন্তান কৃপা এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার কলারকুটি গ্রামের মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নাহিদ আহমদ।

তাদের মধ্যে কামরুল ও কৃপা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাহিদ আহমদ ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, এ তিন শিশুকে নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। তাদের মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন। বাকি ৯৫ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন। এর মধ্যে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লাইফ এইড অ্যাপোলো হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ১, ৩ ও ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামের রাউজানে ইট কেনার জন্য ব্যাংক থেকে তোলা ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায়

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের