ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ

আমার বার্তা অনলাইন
০৮ অক্টোবর ২০২৫, ১১:৩২

বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। তাবিথ ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে। ওই কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।

আজ (বুধবার) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে। নেপাল ফেডারেশনের সভাপতি সামাজিক দায়িত্ব সম্পর্কিত কমিটি এবং নারী সদস্য মালেকু ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন। নেপালের এই খবর প্রকাশের ঘণ্টা খানেক পর বাফুফে গণমাধ্যমে তাদের দুই কর্মকর্তার বিষয়টি অবগত করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্তি এবারই প্রথম। মাহফুজা আক্তার কিরণ অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন বিগত সময়ে। ফিফা-এএফসি বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায়। ফেডারেশনের প্রেরিত মনোনয়ন থেকেই গঠিত হয় নানা কমিটি। কাজী সালাউদ্দিনের আমলে বোর্ড সভায় আলোচনা না করেই ফিফা, এএফসির জন্য নাম প্রেরণ হয়েছে অহরহ। তবে এই দুই কমিটির মনোনয়ন সরাসরি ফিফাই করেছে বলে জানাল বাফুফে।

এএফসির মিডিয়া কমিটিতে এখনও রয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে আছেন কাজী সালাউদ্দিন। এএফসির এই দুই স্ট্যান্ডিং কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। দুই জনই বাফুফের সঙ্গে এখন সম্পৃক্ত নন। ফলে এএফসির এই দুই কমিটিতে বাফুফের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু