ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জীবন-মৃত্যুর লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা

আমার বার্তা অনলাইন
০৮ অক্টোবর ২০২৫, ১১:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আবু তালহা, ডিপার্টমেন্ট অব ESOL (9th Batch), এবং স্যার এ. এফ. রহমান হলের ছাত্র। বয়স মাত্র বিশের কোঠায়। জীবনটা সবে শুরু হয়েছিল — বন্ধুদের সঙ্গে ক্লাস, আড্ডা, ঘুরে বেড়ানো, আর স্বপ্ন দেখা নিয়ে। কিন্তু হঠাৎ করেই সব কিছু থমকে গেছে এক কঠিন বাস্তবতার সামনে।

তালহা আক্রান্ত হয়েছে এক জটিল হৃদরোগে — Tachycardiomyopathy। বর্তমানে সে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। দেশের প্রায় সব হাসপাতালেই চিকিৎসার চেষ্টা করা হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তালহার চিকিৎসা সম্ভব একমাত্র সিঙ্গাপুরে, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা।

বন্ধু-সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এখন মরিয়া হয়ে চেষ্টা করছে তালহার চিকিৎসার অর্থ জোগাড় করতে। তাদের বিশ্বাস — সবার ছোট ছোট সাহায্যে হয়তো ফিরিয়ে আনা সম্ভব সেই হাসিখুশি, প্রাণবন্ত তালহাকে।

তালহা ছিলেন ভ্রমণপিপাসু, প্রকৃতিপ্রেমী এক তরুণ। হঠাৎ সিদ্ধান্তে বন্ধুদের নিয়ে কখনো চলে যেত চন্দ্রনাথ পাহাড়ে, আবার কখনো রাতারগুল সোয়াম্প ফরেস্টে। পাহাড়, ঝিরি আর বৃষ্টিতে ভেজা পথ ছিল তার প্রিয়। আজ সেই ছেলেটিই হাসপাতালের বিছানায় শুয়ে আছে নিস্তব্ধ, চোখে শুধু মনিটরের আলো আর হৃদস্পন্দনের রেখা।

বন্ধুরা বলছে—

“তালহা সবসময় আমাদের টানে রাখত। ওর হাসি, ওর ভ্রমণের গল্প – এগুলো ছাড়া ক্যাম্পাস কল্পনাই করা যায় না। এখন ওর জন্য আমরা সবাই একসাথে আছি। তালহা বাঁচতে চায়, আমরাও চাই ও ফিরুক।”

এখন সময় একসাথে হওয়ার। তালহার জন্য প্রতিটি টাকার মূল্য আছে। আপনার একটুখানি সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি তরুণ জীবনের হাসি।

সাহায্য পাঠাতে পারেন নিচের মাধ্যমে:

bKash (Payment): 01935-582271 (Adarsha Library)

bKash (Personal): 01521715664 (Niaz) / 01774359454 (Readul) / 01575147563 (Riyaj)

Nagad: 01540021688 (Readul) / 01575147563 (Riyaj)

Rocket: 01976229651 (Talha)

Upay: 01521715664 (Niaz) / 01575147563 (Riyaj)

Islami Bank Bangladesh PLC

Account: 2050 240 02 03598101

Name: MD. AMIR HOSSAIN

Branch: Khilgaon Branch, Dhaka

Routing No: 125273675

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু