ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাংবাদিক শহীদুল হক ইসরায়েলে আটক হওয়ায় রিজভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

সাংবাদিক ও আলোকচিত্র শহীদুল হককে ইসরায়েল আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অসহায় ফিলিস্তিনের জন্য গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিলেন শহিদুল হক। তিনি নিজের জীবনের পরোয়ারা না করে গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায়ের পাশে দাঁড়াতে গেছেন। আটক মুহুর্তেও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেছেন। বাংলাদেশীরা বীর। শহিদুল হক সাহসী বীর।

বুধবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)- এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তার এ মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। তিনি কোন রাজনৈতিক দলের নেতার প্রতি অশোভন মন্তব্য করেননি। অথচ, শেখ হাসিনা রাজনৈতিক কালচারটা এত নিচে নামিয়ে ফেলেছিলো তা ভাষায় প্রকাশ করার মত নয়।

রিজভী বলেন, পতিত আওয়ামী স্বৈরশাসকের শাসনামলে ড্যাবের কোন নেতাকর্মীই শান্তিতে ছিলো না। যারা যৌবনে ছাত্রদল করেছে অথবা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলো তারা পদন্নোতি পাননি। বিদেশ যাত্রা থেকে বঞ্চিত ছিলো। চাকুরিচ্যুত করা হয়েছে জাতীয়তাবাদী ধরনার ডাক্তারদের। জুনিয়রদের প্রমোশন দিয়ে তাদের নিয়ন্ত্রণে সেসব ডাক্তারদের কাজ করতে বাধ্য করা হতো। মেধাকে অবক্ষয়ের দিকে নিয়ে গিয়েছিলো।

রিজভী আহমেদ বলেন, বেসরকারি একটি পরিসংখ্যানে দেখা গেছে বছরে প্রায় ৪০ লক্ষ রোগী বিভিন্ন হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ৭০ ভাগ সাধারণ মানুষ অক্সিজেন সেবা পাচ্ছে না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ গ্রহণ করে হেলথ সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে হবে। চিকিৎসা সেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)- এর নবনির্বাচিত সভাপতি হারুন-অর- রশিদের সভাপতিত্বে মহাসচিব জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রফেসর আবুল কেনাল, ড্যাব নেতা ডা. পারভেজ রেজা কাকন, খালেকুজ্জামান দিপু, ডা. মেহেদী হাসান, ডা. জাহিদুল কবির, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মাসুদুল ইসলাম জিতু, ডা. সৈয়দ আকরাম হোসেন, ডা. রুস্তম আলী মধু, ডা. নিলুফার ইয়াসমিন প্রমুখ।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু