ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি কর্মী হাকিম হত্যায় ৪ সন্দেহভাজন আটক, উদ্ধার সাড়ে ৮ লাখ টাকা

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
নিহত বিএনপির কর্মী আব্দুল হাকিমছবি: তাঁর ফেসবুক আইডি থেকে নেওয়া

চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মীর গাড়িতে ২২টি গুলির চিহ্ন দেখা গেছে। গাড়িটির সামনের দুটি চাকা গুলিতে ফুটো হয়ে যায়। সামনের কাচে এবং মূল বডিতে চারটি, নিহত আবদুল হাকিমের বাম পাশের জানালার কাচে ১২টি এবং চালকের আসনের পাশের জানালায় করা হয় ৬টি গুলি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রাখা আবদুল হাকিমের গাড়িতে এসব গুলির চিহ্ন দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহত আবদুল হাকিমের গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের দ্বন্দ্ব থেকেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

ঘটনাস্থলের ২০০ মিটার দূরত্বে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, দল বেঁধে লোকজন গুলি করা গাড়িটি ঘিরে ধরে দেখছেন। গাড়িটির সামনে এবং দুই পাশে ২২ গুলির চিহ্ন। সামনের দুটি চাকা গুলিতে ফুটো হয়ে গেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। রাউজানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ দুপুরে তাঁদের আটক করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সন্দেহভাজনদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি।

তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

>> থমথমে মদুনাঘাট বাজার

প্রকাশ্যে ব্যবসায়ী ও বিএনপি কর্মী আবদুল হাকিমের হত্যাকাণ্ডের পর মদুনাঘাট এলাকায় লোকসমাগম কমে গেছে। বাজারের দোকানপাট খুললেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

আজ দুপুরে মদুনাঘাট বাজারে গিয়ে দেখা যায়, ঘটনাস্থল মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের মূল ফটকের সামনের সড়কের পাশের প্রতিরক্ষা দেয়ালের কিছু অংশ গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারের মানুষের সমাগম অন্যদিনের তুলনায় অনেক কম ছিল। ব্যবসায়ীরা গতকালের ঘটনা নিয়ে বেশি কিছু বলতে রাজি হচ্ছেন না। আতঙ্ক কাজ করছে তাঁদের মধ্যে।

ঘটনাস্থলের ঠিক অপর পাশের স্টিলের আলমারির শো রুমের মালিক দিদারুল আলমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সকাল থেকে কোনো ক্রেতা নেই। গতকাল বিকেলে যখন গুলির ঘটনা ঘটেছিল তখন তিনি পাশের রেস্টুরেন্টে নাশতা করছিলেন। গুলির শব্দ শুনে দৌড়ে তাঁর দোকানের সামনে এসে তিনি দেখেন তিনজন অস্ত্রধারী হেলমেট পরা যুবক একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করছেন। এভাবে কয়েক মিনিটি ১৫ থেকে ২০ বার গুলি করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

দিদারুল আলম বললেন, হামলাকারীরা এবং নিহত ব্যক্তি রাউজানের থেকে মদুনাঘাট সেতু অতিক্রম করে এসেছিলেন বলে এলাকার লোকজন দেখেছে।

আল আমিন নামের পাশের রেস্টুরেন্ট কর্মচারী বলেন, রেস্টুরেন্টের দোতলা থেকে তিনি একের পর এক গুলির শব্দ শুনতে পান। সড়কে তাকিয়ে দেখেন, একটি প্রাইভেট কার ঘিরে গুলি করছেন কয়েকজন যুবক। এই বাজারে আগে তিনি এ রকম ঘটনা কখনো দেখেননি।

এদিকে, গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে বিবৃতি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আবদুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এই রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চারদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। তিনি বলেন, সহিংস ঘটনাটি সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই।

তবে গতকাল মঙ্গলবার রাতে দলটির রাউজানের নেতা-কর্মীরা হাকিম হত্যার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। আজ দুপুরেও নোয়াপাড়া পথেরহাট ও রাউজান সদরের মুন্সির ঘাটায় প্রতিবাদ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠন। পৃথক দুই স্থানে মিছিল করে হত্যাকারীদের শাস্তি দাবি করা হয়। হাকিম বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় নেতা–কর্মীরা। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বহিষ্কৃত) গিয়াস উদ্দিন কাদেরও হাকিমকে নিজের সমর্থক বলে স্বীকার করেছেন।

গতকাল সন্ধ্যায় হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের মাত্র ৬০০ ফুট দূরে মোটরসাইকেলে করে এসে একদল অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করে মুহাম্মদ আবদুল হাকিমকে হত্যা করে। এ সময় তিনি রাউজানের খামার থেকে চট্টগ্রাম শহরে ব্যক্তিগত গাড়িতে করে ফিরছিলেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চালক মুহাম্মদ ইসমাইলও (৩৮) গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা আলী মদনের ছেলে। তিনি গত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে রাজনীতির সঙ্গে সক্রিয় হন। নানা অনুষ্ঠানে গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গে মঞ্চে থাকতেন। তিনি হারবাল ব্যবসার পাশাপাশি গরুর খামারি ছিলেন। এ ছাড়া গত এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন ব্যবসাও করতেন। রাজনীতিতে তাঁর কোনো দলীয় পদবি ছিল না।

আজ বিকেল পাঁচটায় তাঁর নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। আবদুল হাকিম ১ ছেলে ২ কন্যা সন্তানের বাবা।

গুলিবিদ্ধ আবদুল হাকিমের ভাই মুহাম্মদ পারভেজ বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কারও শত্রুতা ছিল না। তিনি গিয়াস উদ্দিন কাদেরর সঙ্গে রাজনীতি করতেন। কী কারণে তাঁকে হত্যা করা হলো তিনি তা তদন্তে করে সন্ত্রাসীদের শাস্তির দাবি করেন।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, কী কারণে হাকিমকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের দ্বন্দ্ব থেকেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি বলেন, ঘটনাটি ঘটে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে। গুলির শব্দের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু মানুষের ভিড়ে হামলাকারীরা মোটরসাইকেলে করে রাউজানের দিকে পালিয়ে যায়। কয়েক মিনিটে এত গুলি কীভাবে করল অস্ত্রধারীরা, জানতে চাইলে তিনি বলেন, খুনিরা পেশাদার, অস্ত্রচালনায় পারদর্শী। তাই কম সময়ে এত গুলি করতে পেরেছেন তাঁরা।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩৫০ এর বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন। মামলা হয় অর্ধশতের বেশি। তবে আসামি গ্রেপ্তারের সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন মামলার বাদীরা।

আমার বার্তা/এমই

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু