ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষক নিয়োগে বঞ্চিতদের এনটিআরসিএ শাটডাউনের হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৬
আপডেট  : ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৫২

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ বঞ্চিত হয়েছেন ১৬ হাজার ২১৩ জন চাকরিপ্রার্থী। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য পদ শূন্য রয়েছে। শূন্যপদে তাদের নিয়োগ দিতে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশের দাবি জানিয়েছেন প্রার্থীরা।

দ্রুত তাদের এ দাবি মেনে না নেওয়া হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে শাটডাউন কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত চাকরিপ্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের দুই দফা দাবি

১. চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য নিয়ে তা যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে।

২. নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে।

এদিকে, সংবাদ সম্মেলনে বলা হয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সদ্য সুপারিশকৃত পদে অনেক প্রার্থী বিভিন্ন কারণে যোগদান করেননি বা করবেন না। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান তীব্র শিক্ষক সংকট আরও তীব্রতর হবে। শিক্ষাব্যবস্থা হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তাই অযোগদানকৃত পদগুলোতে শূন্যপদ যুক্ত করে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি সহজেই দেওয়া সম্ভব।

তারা আরও বলেন, এনটিআরসিএ এ পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করেছে, যেখানে কলেজ নিবন্ধন পরীক্ষায় ৪৫ নম্বর পেয়েও কলেজের প্রভাষক হিসেবে সুপারিশ পেয়েছেন। অথচ এবার ৫০-এর অধিক নম্বর পেয়েও এনটিআরসিএর বিবেচনায় অযোগ্য। প্রকৃত বিষয় হচ্ছে, এনটিআরসিএ কিছুসংখ্যক নিয়োগ দিয়ে বাকিদের বঞ্চিত করে রাখে।

‘তারপর নতুন নিয়োগ পরীক্ষা শুরুর মাধ্যমে আবারও কোটি কোটি টাকার অর্থ লোভে হাজারও যোগ্য শিক্ষকের জীবনকে বলি দেয়। এনটিআরসিএ কর্তৃপক্ষের অত্যন্ত দুঃখজনক পদ্ধতি হচ্ছে, সর্বোচ্চ মেধাবীদের যাচাই-বাছাই করার পরেও একটি উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশ না করে নতুন নিয়োগ পরীক্ষা শুরু করে দেয়।’

সংবাদ সম্মেলনে সুপারিশবঞ্চিত এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়োগপ্রক্রিয়ার সব ধাপ পার করেছি কি শুধু একটা কাগজের সনদ পাওয়ার জন্য? গত নিয়োগ পরীক্ষার ভাইভা খুবই কঠিন হয়েছে। ফলে অনেকে দীর্ঘদিন আন্দোলন করেছে। আমরা সেই ভাইভাও পার করেছি। কিন্তু আমরা এখনো বঞ্চিত। এটি চরম বৈষম্য। অবিলম্বে সনদধারীদের নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু