ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১২:৪১
আপডেট  : ১২ আগস্ট ২০২৬, ১২:৪২

‘মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই। না তার বাবার, না তার নিজের। সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে তারা ঢাকায় অবস্থান করেছেন।’ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থান তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া কেন সন্তান ও জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমকে আঁকড়ে ধরেছেন, কেন জনপ্রিয়তা অর্জন করেছেন, তা বরদাশত করতে পারেননি। তাই এই পরিবারটির প্রতি একের পর এক যন্ত্রণা দিয়েছেন শেখ হাসিনা। যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক সে সময়েই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।”

রিজভী বলেন, “আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত ছিলেন। সে রোগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুর আগেও তার তার বন্দিনী মাকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়। তার চোখে গোল মরিচের স্প্রে নিক্ষেপ করা হয়। সেই সময় আপন সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে। সেই হৃদয়বিদারক ঘটনার কথা কোনও মহাকাব্যে লেখা আছে কিনা বা পৃথিবীর কোনও বিয়োগান্তক ঘটনার সঙ্গে মিল আছে কিনা জানা নেই। সমস্ত ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে সেই ঘটনা।”

সেটা সম্পূর্ণ রূপে ছিল ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্তু করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তিনি দাবি করেন, “মূলত বেগম খালেদা জিয়ার যে উপস্থিতি ও তার যে জনপ্রিয়তা তা মুছে দেওয়ার জন্য এমন কোনও কাজ নেই যা শেখ হাসিনা করেননি। তিনি জিয়া পরিবারের প্রতি কলঙ্ক লেপন ও মিথ্যাচার করেছেন। যার একটিও তিনি প্রমাণ করতে পারেননি।

শেখ হাসিনা তার একচ্ছত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এমনটি করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আরেকটি রাজনৈতিক ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন দাঁড়িপাল্লা দিয়ে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখাতে চেয়েছে।”

তবে কোনওভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই, স্বাধীনতাবিরোধী কোনও শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, “সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলেও বিএনপি পিছু হটেনি। রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি।” তিনি আরও বলেন, “আরাফাত রহমান কোকো রাজনীতিতে যুক্ত না থাকলেও তাকেও নির্যাতিত হতে হয়।”

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ইসলামী বইমেলা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ইসলামি বইমেলায়

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

হেবা আইন সংশোধনের মাধ্যমে ইসলামী শরিয়াহর বিধানে হস্তক্ষেপ করা হয়েছে দাবি করে সংশোধিত আইনটি অবিলম্বে

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলেও বিভিন্ন এলাকায় একক প্রার্থীকে সমর্থন

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটা সময় ছিলো যখন মত প্রকাশের স্বাধীনতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে