ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

রানা এস এম সোহেল:
১১ আগস্ট ২০২৬, ২২:২৭

বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও প্রকৌশলীসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এস্তোনিয়া। এছাড়াও ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

গতকাল সোমবার (১০ আগস্ট) এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাংলাদেশ-এস্তোনিয়ার দ্বিতীয় দফার ফরেন অফিস কনসালটেশনে এ কথা জানানো হয়।

দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার অঙ্গীকার করার পাশাপা‌শি রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষ‌য়েও উভয় পক্ষ জোর দেয়।

সভায় ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সচিব মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস-এর মহাপরিচালক এস এম মাহবুবুল আলম।

অন‌্যদি‌কে, তা‌ল্লি‌নের প‌ক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের প্রধান মাতি মুর্দ।

সভায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফরের আয়োজন নি‌য়ে আলোচনা হয়। এ ছাড়া, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়াতে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের ওপর গুরুত্বারোপ করে দুই দেশ। বাংলাদেশ প্রতিনিধিদল এস্তোনিয়ার কাছে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরে।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এস্তোনিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং এস্তোনিয়ার বেসরকারি খাতের একটি অনুসন্ধানী সফরের প্রস্তাব দেওয়া হয়।

সভায় দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন দক্ষ পেশাজীবীর এস্তোনিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় আইসিটি, কেয়ারগিভিং, নির্মাণ, আতিথেয়তা ও পর্যটন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য সুযোগ তৈরির বিষয়ে দুই দেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সহযোগিতা। ই-গভর্নেন্স, ডিজিটাল পরিচয় ব্যবস্থা (ই-আইডি), নিরাপদ তথ্য বিনিময়, উদ্ভাবন ও প্রযুক্তি খাতে অংশীদারিত্ব বাড়াতে এস্তোনিয়া বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করে।

এস্তোনিয়া জানায়, দেশটির অনেক ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ এবং স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী।

জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে শিক্ষা, গবেষণা, ক্রীড়া, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

দুই দেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন উন্নয়ন, দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও শিল্প খাতে সহযোগিতাসহ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে সম্মত হয়েছে।

সভায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের প্রার্থিতার ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও একমত হয় উভয় পক্ষ।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এস্তোনিয়া।

এর আগে, বাংলাদেশ প্রতিনিধিদল এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাটো ও ট্রান্সআটলান্টিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি কারিন মান্দির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করে। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

আর থাকছে না র‍্যাব। বিলুপ্ত হয়ে গেছে এক বিলেই। নতুন বিল এসেছে এসআরবি। সংসদ সদস্যদের

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে