ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১০:৫১

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার মধ্য দিয়েই অনেকটা নিশ্চিত হয়ে যাবে কে যাচ্ছেন বঙ্গভবনে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, ‘ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় দলের পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

চিফ হুইপ বলেন, ‘ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় দলের প্রার্থীর নাম জানানো হবে। ’

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দলের সংসদ সদস্যরা সমর্থন করবেন, এটাই স্বাভাবিক।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে চিফ হুইপ বলেন, ভোট গ্রহণের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় বৈঠক ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবে।

উল্লেখ্য, বিএনপির প্রার্থী হিসেবে ইতোমধ্যে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে। তবে দলীয়ভাবে এখনো কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও বিভিন্ন মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচিত হচ্ছে।

তবে শেষ পর্যন্ত কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানই নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার ঘোষণা এসেছে। জোটটির পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কথা জানানো হয়েছে।

তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন। ফলে বৃহস্পতিবার বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তাই বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীই শেষ পর্যন্ত দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

আর থাকছে না র‍্যাব। বিলুপ্ত হয়ে গেছে এক বিলেই। নতুন বিল এসেছে এসআরবি। সংসদ সদস্যদের

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে