ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১১:০৪

মেডিয়েশন বা মধ্যস্থতা পদ্ধতি প্রয়োগ করে মামলা নিষ্পত্তির সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড ক্ষমতা দিয়েছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সার্কুলার জারি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আল ইমরান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্রাথমিক পর্যায়ে নিম্নোক্ত বিষয়গুলোতে ADR, বিশেষতঃ মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতি সদর অনুমতি প্রদান করেছেন।’

সার্কুলারে কোন কোন আইনের কোন ধারার মামলা মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে নিষ্পত্তি করা যাবে সেটিও উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ধারা ৫, যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ), পেনাল কোডের ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১, ৫১১, দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭ এর ধারা ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ এবং দি নেগোসিয়েশন অ্যাক্ট, ১৮৮১ ধারা ১৩৮ এর অধীনে দায়ের হওয়া মামলা মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে নিষ্পত্তি করা যাবে।

সুপ্রিম কোর্টের এই সার্কুলারের বিষয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী বলেন, প্রধান বিচারপতি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমি মনে মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে দেশের বিচার বিভাগে মামলাজট কমে আসবে এবং মানুষ এর সুফল ভোগ করবে।

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা এবং তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালী-২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

মহাসড়কে স্লিপার বাস চালানের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন,

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে সমঝোতা হলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে