ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসিতে জিপিএ-৪ পেলেন ‘অতিথি’

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১২:১৫

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন এই অভিনেত্রী।

উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। তবে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয়েছিলেন ইসরাত।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তার মেজ বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’

অভিনয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাফিনা। তিনি জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে।

শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হতো ইসরাতকে। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৪ পাওয়ায় খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় ভালো ফল করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’।

কলকাতা উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান

মুজতবা সউদ স্মরণে সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ

চলচ্চিত্র সাংবাদিক, কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মুজতবা সউদকে স্মরণ করেছেন তাঁর সুহৃদ, সহকর্মী ও

অভিনেতা মুকুল জামিল আর নেই

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন  অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই কাজ করে পরিচিতি পাওয়া মুকুল

দীপা খন্দকারের হঠাৎ এ কী হাল!

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার