ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১২:৩২

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

স্থানীয়রা জানান, নিহতের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছেন। ফখরুলও প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য সেখানে যান।

এর আগে মঙ্গলবার বিকেলে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে তৈয়ব রাতে দায়িত্ব পালন করতে যাননি বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে রাতে ইটভাটায় অবস্থানকালে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে অফিস কক্ষের পাশে একদল অস্ত্রধারী ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর ঘাড়ে একটি এবং ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় আরেকটি গুলি লাগে। তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা নিশ্চিত করে বলতে পারেনি তাঁর পরিবার।

গুলির শব্দ ও ঘটনার খবর পেয়ে তাঁর ভাই ফরহাদসহ আরও তিন ভাই ঘটনাস্থলে গিয়ে ফখরুলকে উদ্ধার করেন। পরে তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে রূপসা থানায় মামলা করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহতের ভাই ফরহাদ বলেন, ‘আমার ভাই ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমার ভাটার ক্যানেল ও মাছের ঘেরেও কাজ করতেন। রাতে মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। পথে তাঁর সঙ্গে দেখা হলে আমাকে জানান, ওষুধ নিয়ে ভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবেন।’

তিনি বলেন, ‘রাত ১২টা ১১ মিনিটে তাঁর এক বন্ধু আমাকে ফোন করে বলেন, ভাই ফখরুলকে কারা যেন মারছে, আপনি দ্রুত আসেন। খবর পেয়ে ছুটে গিয়ে দেখি অফিসের পাশে নিথর হয়ে পড়ে আছে।’

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সুরতহালে তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতের ভাই ফরহাদ বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

এখনও জীবন নিয়ে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম বেঁচে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১০

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

ফেনীতে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা ১৭৮ আসামিকে আদালতে হাজির

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে