ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

আইনের শাসন নিশ্চিত করতে দলীয় পরিচয় নয়, অপরাধই মুখ্য

জামিল হোসেন
১৫ জুলাই ২০২৫, ১২:৪৮
আপডেট  : ১৫ জুলাই ২০২৫, ১৩:১১

আইনের শাসন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। এ শাসন ব্যবস্থা তখনই কার্যকর হয়, যখন আইনের চোখে সবাই সমান হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনোরকম পক্ষপাত বা দলীয় বিবেচনা পরিচয় কাজ করে না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে এই নীতির বাস্তবায়ন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক সময় দেখা যায়, অপরাধ সংঘটনের পর অপরাধীর পরিচয়ের চেয়ে তার রাজনৈতিক সংশ্লিষ্টতাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে করে বিচার ব্যবস্থায় পক্ষপাতের অভিযোগ উঠে এবং আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে।

যে রাষ্ট্রে আইনের শাসন নেই, সেখানে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা কখনোই আসতে পারে না। একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যদি দ্রুত বিচার হয়, অথচ রাজনৈতিক পরিচয়ধারী কোন ব্যাক্তি একই বা আরও গুরুতর অপরাধ করেও ছাড় পেয়ে যায়, তবে তা শুধু অন্যায় নয়, রাষ্ট্রের প্রতি অবিচারও বটে। এতে সমাজে এক ধরনের 'দ্বৈত বিচার ব্যবস্থা' গড়ে ওঠে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের মৌলিক কাঠামোকে দুর্বল করে দেয়।

রাজনৈতিক দল কিংবা ক্ষমতাসীন গোষ্ঠীর ছায়াতলে থেকে কোনো ব্যক্তি যদি অপকর্ম করে, আর সেই অপরাধকে আড়াল করতে গিয়ে দলীয় পরিচয় ঢাল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ন্যায়বিচার ব্যাহত হয়। এটি কেবল অপরাধীকেই উৎসাহ দেয় না, বরং অপরাধকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। অপরাধী যখন বুঝে ফেলে—ক্ষমতার কাছাকাছি থাকলেই সে আইনের হাত থেকে রক্ষা পাবে—তখন সমাজে আইনের প্রতি শ্রদ্ধা বিলীন হয়ে যায় এবং অপরাধীর অপরাধের দৃঢ়তা আস্তে আস্তে বাড়তে থাকে।

এমন পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। বিচার না পেয়ে তারা হতাশ হয়ে পড়ে, আইনের শরণাপন্ন হওয়ার আগ্রহ হারায়। এতে করে সমাজে আত্মীয়তা, ঘুষ, রাজনৈতিক প্রভাব কিংবা পেশিশক্তির কাছে আইন পরাজিত হয়। আর এই পরাজয়ের দায় রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রশাসনিক কাঠামোর উপরও পড়ে। এতে করে সমাজের শান্তি বিনষ্ট হয় এবং অপরাধ বাড়তে থাকে।

তাই সময় এসেছে আইনের শাসনের প্রশ্নে 'দলীয় পরিচয়' নয়, 'অপরাধ'কেই মুখ্য বিবেচনা করার। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধ কতটা গুরুতর, সেটাই বিবেচনা হওয়া উচিত। প্রয়োজনে নিজ দলের লোক হলেও যদি সে অপরাধে জড়িত থাকে, তাহলে তাকেও আইন অনুযায়ী শাস্তি পেতে হবে—এমন দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন আইন প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে জনগণের আস্থাও ফিরবে।

রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্বাধীনতা, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা-এই তিনটি বিষয় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। ক্ষমতাসীন দল বা বিরোধী দল, কেউ যেন অপরাধীকে রক্ষা করার চেষ্টা না করে। অপরাধীকে অপরাধী হিসেবে দেখা এবং তার যথাযথ বিচার নিশ্চিত করাই হবে একটি সভ্য রাষ্ট্রের পরিচয়।

আইনের শাসন মানে কেবল সংবিধানে লেখা কিছু ধারা নয়, বরং এটি বাস্তবে প্রয়োগ করার বিষয়। আর এর জন্য অপরাধীর পরিচয়ের আগে অপরাধকেই গুরুত্ব দিতে হবে। তবেই আমরা পাবো একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও সুবিচারপূর্ণ সমাজ।

লেখক : জামিল হোসেন, অনলাইন নিউজ এডিটর, দৈনিক আমার বার্তা, ঢাকা।

আমার বার্তা/জেএইচ

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত। কৃষির সাথে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ জড়িত।

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

ইরান ও আমেরিকা- ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

একটি শিশু যখন ডাকলে ফিরে তাকায় না, চোখে চোখ রাখে না, নিজের জগতে ডুবে থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী