ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিপিএল উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিসিবির মতবিনিমিয়

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৫, ১৯:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও বিতর্ক এড়াতে পারেনি বিসিবি। তবে পুরোনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

যার অংশ হিসেবে গতকাল (সোমবার) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো জ্যেষ্ঠ ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়।

গতকাল মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে শ্রীলঙ্কা থেকে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত–ও।

একদিন পর আজ (মঙ্গলবার) বিপিএল মানোন্নয়নের জন্য ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির কর্তারা। বৈঠকে বিপিএলের মান বাড়াতে কী করা যায়, সে বিষয়ে বিসিবি কর্তাদের নিজেদের মতামত জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

বিসিবির পক্ষ থেকে সভায় ছিলেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম, মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিপিএল নিয়ে তারা সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নোট নিয়েছেন এবং পর্যালোচনা করেছেন।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম জানান, আগের বিপিএলের সব বিতর্ক থেকে এবার বেরিয়ে আসতে চায় বিসিবি। সেই কারণেই ক্রিকেটার এবং সাংবাদিকদের কাছ থকে পরামর্শ নেওয়া হয়েছে। দুই দলের কাছ থেকেই বেশ ভালো পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।

আমার বার্তা/এমই

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

একদিনের ব্যবধানে আরেক দফায় দেশের বাজারে কমে গেছে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। তার

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার